ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত নোবিপ্রবি ক্যাম্পাস

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‎নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাস। রবিবার (১৯ জুলাই) স্নাতক প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে উচ্চ শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তারা। এসময় বিভাগগুলো নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম, ফাইল, ব্যাগ-সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দেয়।

বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগ ও ২ টি ইনস্টিটিউট নিজস্ব আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয়। বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।

‎এবার ভর্তি হওয়া শিক্ষার্থীরা নোবিপ্রবির ২১তম ব্যাচ। প্রথম বর্ষের ক্লাস শুরুর মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে তাদের জীবনে। নতুন ভবন, নতুন পরিবেশ, অচেনা মুখ- সব মিলিয়ে এটি যেন নতুনের এক অন্যরকম উৎসব। ক্যাম্পাসের পথে পথে নবীনদের পদচারণা, মুগ্ধ চোখে চারপাশ দেখা, আর অচেনা সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়া- এসবই এখন নোবিপ্রবির দৃশ্য।

ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী অর্পণ সরকার বলেন, “নবীন বরণ অনুষ্ঠানকে ঘিরে আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। জীবনে প্রথমবার কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে অংশ নেওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। ক্লাসে স্যার ও ম্যামদের সঙ্গে পরিচয় হওয়া এবং তাঁদের কাছ থেকে উপদেশমূলক দিকনির্দেশনা পাওয়া আমার খুবই ভালো লেগেছে। বড় ভাইদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে তাঁরা ছিলেন অত্যন্ত বন্ধুত্বসুলভ। এছাড়া পুরো ক্যাম্পাসটি বেশ গোছানো ও মনোরম মনে হয়েছে। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা ছিল দারুণ।”

অর্থনীতি বিভাগের মো.আতিকুর রহমান বলেন, “আজ আমাদের অর্থনীতি বিভাগের ওরিয়েন্টেশন ছিল। শিক্ষক ও সিনিয়ররা বিভাগের বিভিন্ন কার্যক্রম, সুযোগ-সুবিধা, একাডেমিক পরিবেশ এবং ভবিষ্যৎ পথচলা সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন। পাশাপাশি কীভাবে নিজেদের দক্ষতা গড়ে তোলা যায়, বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগানো যায় এবং সঠিক লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া যায় এসব বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন। তাঁদের মূল্যবান পরামর্শ ও আন্তরিক উৎসাহ সত্যিই অনুপ্রাণিত করেছে। সবকিছু মিলিয়ে দিনটা খুবই ভালো কেটেছে। নতুন এই যাত্রায় সবার সহযোগিতা, দিকনির্দেশনা ও শুভকামনা নিয়ে সুন্দর কিছু শেখার এবং এগিয়ে যাওয়ার অপেক্ষায় আছি।”

রাকিব/নোবিপ্রবি 

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত নোবিপ্রবি ক্যাম্পাস

প্রকাশিত ০৫:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬