ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

রুমমেটকে মারধরের অভিযোগে পাবিপ্রবিতে ছাত্রদল কর্মী বহিষ্কার

‎রুমমেটকে মারধরের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই ৬ হলের এক ছাত্রদল কর্মীকে হল থেকে বহিষ্কার করেছে হল প্রশাসন। বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম ইমন। তিনি  বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

‎আজ রবিবার (১৯ জুলাই) হল প্রশাসনের জারি করা এক অফিস আদেশের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

‎খোঁজ নিয়ে জানা যায়, গত ১৭ মে জুলাই ৬ হলের ১০০৮ নম্বর রুমে তালা কেনাকে কেন্দ্র করে রুমমেটদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত শিক্ষার্থী ইমন তার রুমমেট মেহেদী হাসানকে মারধর করে। ঘটনার দিনই ভুক্তভোগী শিক্ষার্থী মেহেদী হল প্রভোস্ট বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

‎অভিযোগপত্রে মারধরের ঘটনা ছাড়াও অভিযুক্ত ইমনের বিরুদ্ধে মাদক সেবনের বিষয়টি তুলে ধরেন। ভুক্তভোগী মেহেদী অভিযোগ করেন যে, “অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে রুমে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসছেন। তিনি নিয়মিত নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন এবং গভীর রাতে রুমে প্রবেশ করেন। এমনকি হলের রুমে বসেই মাদক সেবন করেন বলেও অভিযোগ ওঠে”।

‎অভিযোগের ভিত্তিতে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আজ হল প্রভোস্ট ও সহকারী হল প্রভোস্টদের সিদ্ধান্তক্রমে অভিযুক্ত শিক্ষার্থী ইমনকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে বহিষ্কৃত শিক্ষার্থী ইমনকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

‎এবিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, আমরা গত ১৭ মে অভিযুক্ত ইমনের বিরুদ্ধে তার রুমমেট মেহেদীকে মারধরের একটি লিখিত অভিযোগ পাই। এর প্রেক্ষিতে সহকারী হল প্রভোস্টদের নিয়ে আমি ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর মারধর ও মাদক সেবনের সত্যতা প্রমান পাই। তারই প্রেক্ষিতে হলের সকল প্রভোস্টদের সিদ্ধান্ত নিয়ে তাকে হল থেকে বহিষ্কার করা হয়। তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

ছামিউল/পাবিপ্রবি

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

রুমমেটকে মারধরের অভিযোগে পাবিপ্রবিতে ছাত্রদল কর্মী বহিষ্কার

প্রকাশিত ০৯:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬