ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নোবিপ্রবিতে সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নির্দিষ্ট সময় পর্যন্ত ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তি ১৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ২০ জুলাই সকাল ৯টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এ সময় ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলও নিয়ন্ত্রিত থাকবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থানরত শিক্ষার্থীদের হলের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হলে প্রবেশ করে অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি উল্লিখিত সময়ে ক্যাম্পাসে অবস্থানকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা আইডি কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাকিব/নোবিপ্রবি

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নোবিপ্রবিতে সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

প্রকাশিত ১১:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬