ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শুধু চাকরি নয়, ছাত্রীদের চেয়ারম্যান-এমপি হওয়ার স্বপ্ন দেখতে হবে: ডা. মাহমুদা মিতু Logo আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা: কেরানীগঞ্জে কেন্দ্র পরিদর্শন Logo ‘নিরাপদ এক্সিট’ নিশ্চিত হতেই পদত্যাগ! বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, গন্তব্য বিদেশ? Logo পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন Logo পিআইবি কর্তৃক বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু Logo জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা Logo সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে জাককানইবিতে সেমিনার Logo পাবিপ্রবিতে ২০২৫-২৬ বর্ষের নবীনবরণ আগামীকাল Logo টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী

শুধু চাকরি নয়, ছাত্রীদের চেয়ারম্যান-এমপি হওয়ার স্বপ্ন দেখতে হবে: ডা. মাহমুদা মিতু

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৮:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২৬ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, “আমাদের সমাজে এখনো ভয়ের রাজনীতি বিদ্যমান। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেই ট্যাগ পাওয়ার আশঙ্কা তৈরি হয়। আমরা এই ভয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। বিশেষ করে ছাত্রীদের শুধু চাকরির মানসিকতা থেকে বের হয়ে ভবিষ্যতে ইউপি চেয়ারম্যান, মেম্বার কিংবা সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখতে হবে। এখানে উপস্থিত অনেকেরই দেশের নেতৃত্ব দেওয়ার সেই যোগ্যতা রয়েছে।”

রোববার (২৬ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায় শাখা জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনীতিতে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে পেশায় চিকিৎসক এই নেত্রী বলেন, “জুলাইয়ে গুম, খুন ও লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা আমরা দেখেছি। এসব ঘটনার পর শুরুতে রাজনীতি করার ইচ্ছা ছিল না। তবে দেশের স্বার্থে ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণে নিজের পেশাগত অবস্থান ঠিক রেখে রাজনীতিতে যুক্ত হয়েছি। ভয় কাটিয়ে তরুণ ও নারীদের দেশের মূলধারার নেতৃত্বে আসতে হবে।”

ইবি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানসহ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়

জনপ্রিয়

শুধু চাকরি নয়, ছাত্রীদের চেয়ারম্যান-এমপি হওয়ার স্বপ্ন দেখতে হবে: ডা. মাহমুদা মিতু

শুধু চাকরি নয়, ছাত্রীদের চেয়ারম্যান-এমপি হওয়ার স্বপ্ন দেখতে হবে: ডা. মাহমুদা মিতু

প্রকাশিত ০৮:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬