ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মন্ত্রিসভার সদস্যকে পদত্যাগ করতে বলা প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেই পড়ে: অ্যাটর্নি জেনারেল Logo মেকআপ ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় লাগে: জাপানের প্রধানমন্ত্রী Logo এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো Logo ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা এখন ‘মাইগভ’ প্ল্যাটফর্মে Logo বিতর্কিতদের সরিয়ে কী বার্তা দিচ্ছে বিএনপি? Logo গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর: প্রকাশ্যে মাদক বিক্রি, ২০ টাকায় মিলছে সেবনের ‘নিরাপদ’ জায়গাও Logo আটালের সেঞ্চুরির পর রাশিদের ছোবলে আফগানদের বড় জয় Logo পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি Logo খাগড়াছড়িতে তিন হাজার ইয়াবা জব্দ, ২ তরুণ-তরুণী গ্রেপ্তার Logo ৪৩ বছর পর সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

গাছ রেখে উন্নয়ন চাই—জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও ক্যাম্পাসে বৃক্ষনিধনের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শনিবার, (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্যাম্পাসের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিকল্প পরিকল্পনা গ্রহণ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা। একই সঙ্গে বৃক্ষনিধনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

শিক্ষার্থীদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন সরকার  বলেন, “বৃক্ষের প্রতি ভালোবাসা আছে বলেই আপনারা এসেছেন। আমাদের পক্ষ থেকে সব সময় চেষ্টা করছি বৃক্ষ নিধন না করে বিশ্ববিদ্যালয় সুন্দর পরিবেশ ধরে রাখার জন্য। গাছ না কেটে বিকল্প পদ্ধতি ব্যবস্থা নেয়ার জন্য সব সময় চেষ্টা চালিয়েছি। তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে তার সংগঠন সব সময় সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন গাছগুলোকে ঠিক জায়গায় রেখে বিকল্প ব্যবস্থা নিলে সবার জন্য ভালো একটা উদ্যোগ হবে। যার ফলে বিশ্ববিদ্যালয় একটা সুন্দর পরিবেশ পাবে। ছাত্রদলের চাওয়া শিক্ষার্থীদের নিয়েই তারা কাজ করবে এবং শিক্ষার্থী ও ক্যাম্পাস তাদের প্রথম প্রায়োরিটি। আমরা চাই নিয়ে সুন্দর একটা পরিবেশ গড়ে উঠুক শিক্ষার্থী ও সকলকে নিয়ে ক্যাম্পাস হয়ে উঠুক সবুজময়।”

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  সালাউদ্দিন শৌখিন বলেন, ” আমাদের যে গাছগুলো লাগিয়েছি, এই প্রত্যেকটা গাছের সাথে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করে বের হয়ে যাওয়া প্রত্যেকটা শিক্ষার্থীর একেকটা স্মৃতি রয়ে গেছে। তাদের পরিশ্রম, অর্থ সবকিছু রয়ে গেছে। সুতরাং এত দীর্ঘদিনের পরিশ্রম, চেষ্টা, তাদের যে কার্য সম্পাদনা এই সকল কিছুকে আপনারা ব্যর্থ করে দিতে পারেন না। সুতরাং আবারও সেই দাবি আমাদের গাছগুলো রেখে আপনারা রাস্তা বানান।”

নৃবিজ্ঞান বিভাগের অন্য আর এক শিক্ষার্থী  শাহরিয়ার জাহান লেলিন বলেন, “আমাদের গাছগুলো প্রতিনিয়ত বারংবার কাটা হচ্ছে। প্রকৃতি আর উন্নয়ন মুখোমুখি দাড় করানো হচ্ছে, আমরা যদি দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী  এই জিনিসটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করে দেখিয়েছেন যে প্রকৃতি আর উন্নয়ন একই সাথে কো এক্সিস্ট করার জিনিস। আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে যে চাইলেই গাছগুলো রেখে এক্সপান্ড করানো সম্ভব,রাস্তা বানানো সম্ভব। আমরা চাই শুধু আমাদের ক্যাম্পাসটা সবুজ থাকুক, এই গাছগুলো থাকুক, আমাদের প্রাণ প্রকৃতি থাকুক।”

উল্লেখ্য, মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘গাছ বাঁচান, পরিবেশ বাঁচান’, ‘প্রকৃতি ও উন্নয়নের টেকসই সমাধান চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ক্যাম্পাসের সবুজ পরিবেশ সংরক্ষণে প্রশাসনকে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।পরে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

রুবেল/জাককানইবি

জনপ্রিয়

মন্ত্রিসভার সদস্যকে পদত্যাগ করতে বলা প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেই পড়ে: অ্যাটর্নি জেনারেল

গাছ রেখে উন্নয়ন চাই—জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত ১০:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬