ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

নারী নেতৃত্বে নতুন ব্যান্ড ‘তাল টিম্বার’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৭৩ বার পঠিত

মানুষের হৃদয়কে স্পর্শ করে গান। এর মধ্যদিয়েই জয় করা যায় সকলের মন। শুধু তাই নয়, গান দিয়েই পৌঁছে যাওয়া যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। আর এমন ভাবনা নিয়েই ক’জন গানপাগল গড়ে তুলেছেন নতুন ব্যান্ড ‘তাল টিম্বার’। এর প্রতিষ্ঠাতা ও ভোকাল নুঝাত তাছনিয়া। 

বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ব্যান্ডের সদস্যদের সঙ্গে পরিচয় ও নতুন গান প্রকাশের কথা জানান এই গায়িকা।

নুঝাত তাছনিয়া কথায়, ‘ব্যান্ড সংগীতের প্রথাগত ধারার সঙ্গে অন্য ধারার সংগীতের সমন্বয় করে সুস্থধারার গান পরিবেশনের লক্ষ্যেই দলটি গঠন করা। আমরা শ্রোতাদের কাছে তুলে ধরবো দেশাত্মবোধক, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, উচ্চাঙ্গসংগীত। এছাড়াও ব্যান্ডের মৌলিক গানে থাকবে আমাদের মাটির টানও। কথা ও সুর ঠিক রেখে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হবে লোকসংগীত। এছাড়াও আমাদের গানগুলোতে থাকবে গজল, ইংরেজি, হিন্দি, উর্দু, আরবিসহ বিভিন্ন শুদ্ধ সংগীতের সংমিশ্রণ।’

নুঝাত তাছনিয়ানুঝাত তাছনিয়াসংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘‘নতুন গান প্রকাশের মধ্যদিয়ে নতুন দলেরও আত্মপ্রকাশ ঘটবে ব্যান্ডটির। ১ নভেম্বর প্রকাশ হবে দলের নতুন গান ‘অর্থ বন্ধন’ শিরোনামের একটি গান। যা প্রকাশ হবে নুঝাত তাছনিয়া নামের ইউটিউব চ্যানেলে।’’

ভোকালে নুঝাত তাছনিয়া ছাড়াও ‘তাল টিম্বার’ ব্যান্ডের লাইনআপে আছেন রিশিকেশ রকি (কিবোর্ড), মিরাজ হাসান (লিড গিটার), এ.এস সোহান (বেজ গিটার), আসলাম হোসেন (ড্রামস), রাজু আহমেদ (পারকাশনস ও তবলা) ও হুমায়রা আফিয়াত (সহ ভোকাল ও গিটার)।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারী নেতৃত্বে নতুন ব্যান্ড ‘তাল টিম্বার’

প্রকাশিত ০৭:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪