ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

‎নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সার্বিক সমস্যা ও বিভিন্ন দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় কবি নজরুল কলেজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক (অব.) মো. শহিদুল্লাহ।

‎আরও উপস্থিত ছিলেন, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবীবুল আলম মিয়ার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় কবি নজরুল সরকারি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত নানা জটিলতা এবং ভোগান্তির কথা তুলে ধরে যৌক্তিক সমাধান দাবি করেন।

সভায় ঢাবি অধিভুক্ত অধ্যয়নরত ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অন্তর্ভুক্ত (একাডেমিক মাইগ্রেশন) করার বিষয়ে কিছুসংখ্যক শিক্ষার্থী দ্বিমত পোষণ করলেও, বেশিরভাগ শিক্ষার্থী এর পক্ষে মত প্রকাশ করেন।

‎অনুষ্ঠানের শুরুতে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

‎শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থী আমাদের ভুল বুঝছে। আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে নই, আমরাও এর পক্ষে। বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান। তোমরা ভুল বুঝে শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করো না।’

‎উপ-উপাচার্যের বক্তব্যে অধ্যাপক ড. সালমা বেগম শিক্ষার্থীদের উৎসাহিত করতে তার জীবনে স্বপ্নের কথা তুলে ধরে বলেন,’প্রতিটি শিক্ষার্থীরই একটা স্বপ্ন থাকে আমারও ছিলো। ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিলো আমি শিক্ষক হবো।

‎তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অগ্রগতি নিয়ে বলেন,’ আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দৃশ্যমান পরিবর্তন করতে চাই। তোমাদের যে সমস্যাগুলো পরীক্ষায় ও ফলাফলে ধীরগতি আর সেশনজটসহ সকল সমস্যা নিরশনে কাজ করবো। তোমাদের সকল সমস্যা অধ্যক্ষ স্যারের কাছে বলবা।  স্যারকে অনুরোধ করবো শিক্ষার্থীদের সকল সমস্যা আমাদের কাছে পৌঁছে দেয়ার জন্য।’

‎এছাড়াও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক (অব.) মো. শহিদুল্লাহসহ।

তারা শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন আশ্বাস প্রদান করেন।

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

প্রকাশিত ১০:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬