ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের

দাপ্তরিক শৃঙ্খলা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত করতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে হুট করে পরিদর্শনে যায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরিদর্শনকালে উপাচার্য দাপ্তরিক কাজ কর্মের অগ্রগতি, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়নিষ্ঠতা এবং সার্বিক প্রশাসনিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ হাছান উদ্দীন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আজ আকস্মিক বিশ্ববিদ্যালয়ের ল্যাব, শ্রেণিকক্ষ ও দপ্তরসমূহ পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেছি। এতে যথাযথ কারণ ব্যতীত অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হয়েছে। উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের সকল কার্যক্রম ক্যাশলেস করার যে প্রক্রিয়া তা বাস্তবায়ন করা হবে, একই সঙ্গে দপ্তরগুলোর ডিজিটাল হাজিরা নিশ্চিতে পদক্ষেপ নেয়া হবে, যাতে করে আমরা সঠিকভাবে সবার উপস্থিতি মনিটর করতে পারি। এ সময় উপাচার্য যথাসময়ে উপস্থিতি নিশ্চিত এবং সুশৃঙ্খলভাবে অফিসসমূহের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে রোববার নোবিপ্রবির পাঁচটি আবাসিক হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরিদর্শনকালে উপাচার্য হলসমূহের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের

প্রকাশিত ১১:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬