ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ওসির ব্যতিক্রমী বিদায়, কেউ দিলেন গাছের লাউ, কেউ আনলেন দেশি মুরগি Logo রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল Logo আপনার শিশু নিখোঁজ হলে বা হারিয়ে গেলে কী করবেন? Logo গাজীপুরে ট্রাকের সঙ্গে রিকশার সংঘর্ষে তিনজন নিহত Logo রাবিতে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কারসহ ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা Logo যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মাহদী আমিন Logo গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রতিমন্ত্রী নুর Logo হাবিপ্রবির আইআরটি’র নতুন পরিচালক অধ্যাপক ড. মারুফ আহমেদ Logo হাবিপ্রবির ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিসের পরিচালক হলেন অধ্যাপক ড. শরীফ মাহমুদ Logo হাবিপ্রবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. হাসানুজ্জামান

ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং জকসু প্রতিনিধিদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক।

অধ্যাপক বেলাল হোসেন ফেসবুক পোস্টে জানান, “শিক্ষার্থীদের দেখতে এসে সরকারী দলের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ন্যাশনাল হাসপাতালের কিচেনে অবরুদ্ধ অবস্থায় আছি। মাননীয় সরকারকে উদ্ধার করার জন্য অনুরোধ করছি।”

জানা যায়, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত হয়ে জকসুর নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং শিক্ষার্থীদের একটি অংশ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের খোঁজখবর নিতে হাসপাতালে যান ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।

পরে নিজের ফেসবুক পোস্টে তিনি হাসপাতালে ধাওয়ার মুখে পড়া এবং অবরুদ্ধ অবস্থায় থাকার কথা জানান। তাঁর ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

ওসির ব্যতিক্রমী বিদায়, কেউ দিলেন গাছের লাউ, কেউ আনলেন দেশি মুরগি

ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল

প্রকাশিত ০৭:০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬