ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়াও ইটপাটকেল নিক্ষেপ করে বাসার কাঁচের জানালা ভাঙচুর করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সাকিবের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে।

ঘটনার খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটে মাগুরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা স্থানীয়রা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। নিক্ষিপ্ত বস্তুটি পেট্রোল বোমা ছিল কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার প্রকৃত কারণ অনুসন্ধান এবং নিক্ষিপ্ত বস্তুর ধরণ নিশ্চিত করতে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

জনপ্রিয়

২০৬০-এর দশকে অস্ট্রেলিয়ায় জন্মহারকে ছাড়িয়ে যাবে মৃত্যুহার

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন

প্রকাশিত ০১:৩৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬