ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল আর নেই Logo সৌরশক্তি সংশ্লিষ্ট ১২ রকম প্রযুক্তি রপ্তানীতে নিয়ন্ত্রণ আনছে চীন Logo বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার Logo ‘ইশরাক ভাই সমালোচনাকে সাধুবাদ জানাবেন, নিজেকে শুধরে নিবেন’ Logo দুর্গার সাজে পরীমনি, মুগ্ধ ভক্তরা Logo অর্থনীতির নোবেল, আস্থার সংকট ও বাংলাদেশের বাস্তবতা Logo ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর Logo শরীরের ১১টি সূক্ষ্ম লক্ষণ যা অবহেলা করা বিপজ্জনক Logo মালয়েশিয়ায় সামাজিক ব্যবসা সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন সবুর খানের Logo জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

১৫ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া

কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটির বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে ১৫ হাজার বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত ১৫ হাজার আবেদন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। এর লক্ষ্য সংশ্লিষ্ট খাতগুলোর শ্রম চাহিদা মেটানো এবং শ্রমিক চাহিদা দ্রুত পূরণ করা এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করা।

এর আগে গত ২৪ জুলাই আনোয়ার ইব্রাহিম জানান, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার রেস্তোরাঁ পরিচালকদের শ্রম ঘাটতি পূরণের জরুরি প্রয়োজনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে তিনি জোর দিয়ে বলেন, নিয়োগ প্রক্রিয়াটি অবশ্যই যথাযথভাবে এবং বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

সূত্র: দ্য স্টার, মালয় মেইল

জনপ্রিয়

মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামাল আর নেই

১৫ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া

প্রকাশিত ১০:০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬