ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইরানের ৫ তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের Logo তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা Logo টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত Logo ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে আবার মারামারি Logo ‘মির্জাপুর: দ্য মুভি’: কে কত টাকা পারিশ্রমিক নিলেন? Logo ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা Logo দামুড়হুদার মেয়ে অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত Logo স্কুলে যাওয়া সন্তান ফিরবে কি না- ভয় বাড়ছে ফিলিস্তিনি মা-বাবাদের Logo ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত কেমন থাকবে Logo গেস্টরুম-গণরুমের নির্যাতনের ইতিহাস নিয়ে ডাকসুর গ্রন্থ, মোড়ক উন্মোচন

উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৯৮ বার পঠিত

“আজকের চারা, আগামীর ছায়া, সবুজ বাংলাদেশে জাগুক আমাদের মায়া”—এই প্রত্যয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি পালন করেছে ইবিয়ান ক্লাব লিমিটেড (IBIAN Club Limited)।

শনিবার (৮ আগস্ট ২০২৬) রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে ক্লাবের উদ্যোগে “Greening Bangladesh” কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রেসিডেন্ট ড. মো. আশরাফুর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন ভাইস প্রেসিডেন্ট হাফিজুর রহমান, এফ.এইচ. চন্দন, ডেসকো (DESCO)-এর বোর্ড চেয়ারম্যান ও সচিব সানোয়ার জাহান ভূঁইয়াসহ ক্লাবের বিপুলসংখ্যক সদস্য।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি ইতোমধ্যে রোপণ করা গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ক্লাবের পক্ষ থেকে “Today’s sapling, tomorrow’s shade, let’s have a little love for a Green Bangladesh” স্লোগান সম্বলিত একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।

অনুষ্ঠানে ড. মো. আশরাফুর রহমান বলেন, বৃক্ষরোপণ শুধু একটি দিনের কর্মসূচি নয়; রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। ইবিয়ান ক্লাব শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, প্রতিটি রোপিত গাছের পরিচর্যার দায়িত্বও নেবে।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। SouthAsians & Diaspora

আয়োজকরা জানান, আগামীতে উত্তরা নর্থ মেট্রো স্টেশন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ নির্বাচিত বিভিন্ন এলাকায় “Tree Plantation & Care Program” পরিচালনা করা হবে। বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার মাধ্যমে এসব উদ্যোগকে দীর্ঘমেয়াদি কার্যক্রমে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে ক্লাবটির।

সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ইবিয়ান ক্লাব লিমিটেডের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, রোপিত গাছগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্বও সমাজের প্রত্যেক নাগরিকের

জনপ্রিয়

ইরানের ৫ তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

প্রকাশিত ১১:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬