সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর কবি নজরুল সরকারি কলেজের জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম, সিনিয়র যুগ্ম-আহবায়ক কে এম সিরাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীবসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির নেতাকর্মীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





























