ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশীর মৃত্যু Logo স্বপ্ন দিচ্ছে সাশ্রয়ের দারুণ সুযোগ Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কবি নজরুল কলেজে ছাত্র অধিকার পরিষদের আলোচনা সভা Logo বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে সরকার: নুরুল হক নুর Logo উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি Logo তরুণদের জন্য রবির নতুন অধ্যায় Logo চতুর্থ মেয়াদে মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম Logo রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু Logo অস্ট্রেলিয়ার ফোকাস অন এবিলিটি ২০২৬-এ বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টু-লেট Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশীর মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই বাংলাদেশী বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আরো ছয়জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কলকাতার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউমার্কেট-সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, বাংলাদেশী নাগরিকরা মূলত চিকিৎসার প্রয়োজনে কলকাতায় গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন।

দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে হোটেলটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ও ঘন ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে আতঙ্কে অতিথিরা হুড়োহুড়ি শুরু করেন। রাত ২টা ৭ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর ৪টি ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

সংবাদ সংস্থা পিটিআইকে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ঘন ধোঁয়ার কারণে দমকলকর্মীদের সিঁড়ি বেয়ে উপরের তলাগুলোতে পৌঁছাতে অসুবিধা হচ্ছিল। নয়জন মারা গেলেও আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের অগ্রাধিকার হলো আটকে পড়াদের উদ্ধার করা এবং আগুন লাগার কারণ নির্ণয় করা। আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং শীতল করার প্রক্রিয়া চলছে।

সূত্র : এনডিটিভি ও অন্যান্য

জনপ্রিয়

প্রকাশিত ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬