ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, অতঃপর… Logo বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ, দিলেন যে বার্তা Logo ‘ডুমজবিং’: অপছন্দের চাকরিতে আটকে থাকার অদৃশ্য ফাঁদ Logo আইফোন ডুও’র প্রি-অর্ডার: বাজার দখলে অ্যাপলের নতুন জুয়া Logo বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, আবেদন যেভাবে Logo এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান Logo নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিনকে জাবি প্রশাসনের অভিনন্দন Logo নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিনকে জাবি জিয়া পরিষদের অভিনন্দন Logo ডিওমান্ডেকে দেখে শুরুর সময়ের ভিনিসিউসকে মনে পড়ছে মরিনিয়োর Logo দর্শনীয় চার গোলের ম্যাচে জয়ের চেয়েও বড় যে প্রাপ্তি মরিনিয়োর

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো চিন্তা ও চেতনা সাত কলেজের শিক্ষকদের নেই: ডিসিইউ ভিসি

সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ও সাত কলেজে বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা একই সঙ্গে ইন্টারমিডিয়েট, ডিগ্রি এবং অনার্স-মাস্টার্স পড়াচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য শিক্ষকদের যে চিন্তা-চেতনা ও গবেষণা থাকা দরকার, সেটা তাদের নেই বলে মন্তব্য করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম-এ ইউজিসি’র উদ্যোগে উপাচার্যদের নিয়ে দুই দিনের জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রায় দেড় লক্ষ স্টুডেন্ট রয়েছে। সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এবং পরে ঢাবি থেকে আলাদা হয়ে এখন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে ছিল, ঠিক ওই কাঠামোর মধ্যে কিছু নাম পরিবর্তন করে বলা হলো, এই সাতটা কলেজ বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত কলেজ হিসেবে থাকবে। সাতটা বড় কলেজের একটা সমস্যা থেকে পরিত্রাণের জন্য আরেকটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে।

ডিসিইউয়ের উপাচার্য বলেন, সাত কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোন ফ্রেমে আনবো এটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা দরকার।

তিনি বলেন, গভর্নমেন্টের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য উপাচার্যদের কন্সট্যান্ট রিসোর্সের মধ্যেই দায়িত্ব নিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কে পড়াবে, শিক্ষক কে হবে এটি ঠিক করতে হবে। শিক্ষকদের গবেষণার মান কেমন হবে? সে কী জ্ঞান প্রডিউস করবে? এটি ঠিক করতে হবে।

ডিসিইউয়ের উপাচার্যের বক্তব্যের প্রেক্ষিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাতারাতি সব ঠিক করা যাবে না। শিক্ষার মান বাড়াতে পারলে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা যাবে।

জনপ্রিয়

স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, অতঃপর…

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো চিন্তা ও চেতনা সাত কলেজের শিক্ষকদের নেই: ডিসিইউ ভিসি

প্রকাশিত ০৫:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬