ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সমুদ্রপথে বাংলাদেশিদের অভিবাসন ঠেকাতে কঠোর হচ্ছে গ্রিস Logo আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন Logo মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে Logo চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে ইউল্যাবে সম্মেলন Logo দেম্বেলের পেনাল্টি মিসের পর গোল, পিএসজির জয় Logo যুক্তরাষ্ট্রে ৩৪ বছর ধরে বসবাস করা বাংলাদেশি অভিবাসন পুলিশের হাতে গ্রেপ্তার Logo সম্প্রীতিতে যারা বিভাজন ঘটাতে চায়, তাদের ব্যাপারে সর্তক থাকুন: রাষ্ট্রপতি Logo পশ্চিম এশিয়ার সংঘাত কমাতে সংলাপে গুরুত্বারোপ বাংলাদেশের Logo স্টার্টআপ তহবিল প্রয়োজনে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন রোববার

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল। বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে।

সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেবে।

গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে নিজ কার্যালয়ে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তাকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরবেন। এরপর গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির মহাসচিবের দায়িত্বে দীর্ঘদিন থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর এক দিন আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। নির্বাচনের আগে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

জনপ্রিয়

সমুদ্রপথে বাংলাদেশিদের অভিবাসন ঠেকাতে কঠোর হচ্ছে গ্রিস

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন রোববার

প্রকাশিত ০৮:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬