ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আমরা ফান করেই JCD লিখেছি: কুবির নজরুল হলে জেসিডি লেখায় জড়িত শিক্ষার্থী Logo ২ ভাসমান এলএনজি টার্মিনাল চালু, মধ্যরাত থেকেই বাড়তে যাচ্ছে গ্যাস সরবরাহ Logo প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার Logo পাবিপ্রবিতে নিরাপত্তা শাখায় নতুন নিরাপত্তা কর্মকর্তা একরামুল হক Logo শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে পাবিপ্রবিতে পোস্টার প্রেজেন্টেশন Logo চাঁদাবাজদের তালিকা হচ্ছে, পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘JCD’ লেখা নিয়ে কুবির হলে দুই দফা মারামারি, দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ২ Logo হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে Logo শিক্ষা ক্যাডারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন, ডিসিইউ ভিসির সঙ্গে একমত অধ্যাপক মামুন Logo নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন

হাবিপ্রবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আরাফাত-মেহদী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি (আংশিক) গঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ আরাফাত ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন ডিভিএম বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী মেহেদী প্রধান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কেমিস্ট্রি বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী রুবেল সরকার।

শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত নবীনবরণ ও চড়ুইভাতি অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী লাবিবা ফেরদৌসি। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২৪ ব্যাচের সবুজ এবং ফিশারিজ বিভাগের ২৪ ব্যাচের মিশুক।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২৪ ব্যাচের আবু সায়েদ সরকার আলিফ ও মার্কেটিং বিভাগের ২৪ ব্যাচের রামিম। প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২৪ ব্যাচের মোহাম্মদ সাগর সরকার ও এগ্রিকালচার বিভাগের ২৪ ব্যাচের এমআই জাহিদ।

নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে সভাপতি মোঃ আরাফাত ইসলাম বলেন, “গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির মতো একটি সংগঠনের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। একইসঙ্গে এটি আমার জন্য একটি বড় দায়িত্বও। যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবার ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শকে সঙ্গে নিয়ে সংগঠনের জন্য দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।”

সাধারণ সম্পাদক মেহেদী প্রধান বলেন,“ দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে গাইবান্ধা জোনের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। আশা করি, সিনিয়র ভাই, ব্যাচমেট ও জুনিয়রদের নিয়ে আমরা একটি সুন্দর, ঐক্যবদ্ধ ও প্রাণবন্ত জোন গড়ে তুলতে পারব

জনপ্রিয়

আমরা ফান করেই JCD লিখেছি: কুবির নজরুল হলে জেসিডি লেখায় জড়িত শিক্ষার্থী

হাবিপ্রবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আরাফাত-মেহদী

প্রকাশিত ১১:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬