ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা Logo টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত Logo ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে আবার মারামারি Logo ‘মির্জাপুর: দ্য মুভি’: কে কত টাকা পারিশ্রমিক নিলেন? Logo ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা Logo দামুড়হুদার মেয়ে অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত Logo স্কুলে যাওয়া সন্তান ফিরবে কি না- ভয় বাড়ছে ফিলিস্তিনি মা-বাবাদের Logo ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত কেমন থাকবে Logo গেস্টরুম-গণরুমের নির্যাতনের ইতিহাস নিয়ে ডাকসুর গ্রন্থ, মোড়ক উন্মোচন Logo মালয়েশিয়ার তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি

ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে ভারতের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। গ্রেপ্তার হওয়া যুবকের নাম রিয়াজ আহমেদ। তার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলায় বলে জানা গেছে।

রবিবার (২৩ আগস্ট) ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে আসামের কামাখ্যা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র মেইল ট্রেনটিতে উঠেছিলেন তিনি। পাসপোর্ট-ভিসা তো দূরের কথা, ট্রেনের একটি বৈধ টিকিট পর্যন্ত ছিল না তার কাছে। আর সে কারণেই উত্তর প্রদেশের মির্জাপুর রেলস্টেশনে ‌এসে থমকে গেল তার কাশ্মীর যাত্রা।

রেল পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) রাতে একটি নির্দিষ্ট সতর্কবার্তার ওপর ভিত্তি করে মির্জাপুর রেলস্টেশনে অভিযান চালায় আরপিএফ। সেখানে ব্রহ্মপুত্র মেইল ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচ থেকে রিয়াজকে আটক করা হয়। ট্রেনে ভ্রমণের কোনো টিকিট তার কাছে ছিল না।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, দিল্লি হয়ে তার মূল গন্তব্য ছিল কাশ্মীর।

আটকের পর রিয়াজের সঙ্গে কোনো বৈধ পাসপোর্ট, ভারতীয় ভিসা কিংবা দেশটিতে প্রবেশের কোনো অনুমোদনপত্র পাওয়া যায়নি। কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে তিনি ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অভিযানের পরপরই তাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মির্জাপুর সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মির্জাপুর জিআরপির স্টেশন হাউজ কর্মকর্তা রাজেশ কুমার বর্মা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ‘রিয়াজকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এরপর তাকে কারাগারে পাঠানো হবে।’

সূত্র: দ্য প্রিন্ট

জনপ্রিয়

তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার

প্রকাশিত ০৮:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬