ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে আবার মারামারি Logo ‘মির্জাপুর: দ্য মুভি’: কে কত টাকা পারিশ্রমিক নিলেন? Logo ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা Logo দামুড়হুদার মেয়ে অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত Logo স্কুলে যাওয়া সন্তান ফিরবে কি না- ভয় বাড়ছে ফিলিস্তিনি মা-বাবাদের Logo ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত কেমন থাকবে Logo গেস্টরুম-গণরুমের নির্যাতনের ইতিহাস নিয়ে ডাকসুর গ্রন্থ, মোড়ক উন্মোচন Logo মালয়েশিয়ার তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি Logo অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ Logo চাঁদপুরের নাম ভাঙিয়ে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ৪

অন্তর্বাস পরে ভাইকে রাখি পরাচ্ছেন কৃতি, বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০২:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৯৭ বার পঠিত

রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে নির্মিত একটি গয়না ব্র্যান্ডের বিজ্ঞাপনে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের উপস্থাপনাকে কেন্দ্র করে নেটদুনিয়ায় তীব্র তোলপাড় শুরু হয়েছে।

বিজ্ঞাপনটিতে কৃতির পরিহিত পোশাক এবং পোষা কুকুরকে রাখি পরানোর দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনদের বড় একটি অংশ।

খোলামেলা পোশাক ঘিরে আপত্তির ঝড়

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞাপনে কৃতি শ্যাননকে একটি অফ-হোয়াইট ব্রালেটধর্মী ব্লাউজ, কেপ ও ড্রেপড স্কার্টে দেখা গেছে। ভাই-বোনের ঐতিহ্যবাহী এই উৎসবের বিজ্ঞাপনে অভিনেত্রীর এমন খোলামেলা আধুনিক পোশাক পরা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

নেটিজেনদের দাবি, রাখিবন্ধনের প্রথাগত ভাবগম্ভীর্য রক্ষা না করে কৃতির পোশাককে এখানে অত্যন্ত ‘অশালীন’ভাবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞাপনে প্রচলিত উপকরণ ও আচার অনুপস্থিত থাকার বিষয়টি নিয়েও তীব্র সমালোচনা চলছে।

কুকুরকে রাখি পরানো নিয়ে বিতর্ক

বিজ্ঞাপনের অন্যতম আলোচিত ও বিতর্কিত অংশ ছিল কৃতির পোষা কুকুরকে রাখি পরানোর বিষয়টি। বিজ্ঞাপনটির মূল ভাবনায় পোষা প্রাণীকে পরিবারের অংশ হিসেবে তুলে ধরা হলেও সাধারণ দর্শকেরা এই দৃশ্যটি সহজভাবে নিতে পারেননি।

সমালোচকদের মতে, এতে রাখিবন্ধন উৎসবের মূল মাহাত্ম্য ও ভাই-বোনের আত্মিক সম্পর্কের দিকটি আড়ালে পড়ে গেছে। তবে কৃতির অনুরাগী ও পশুপ্রেমীদের একাংশ মনে করছেন, আধুনিক সময়ে পোষা প্রাণীকে পরিবারের সদস্য মনে করার যে বাস্তব চিত্র, বিজ্ঞাপনে কেবল সেটাই ফুটিয়ে তোলা হয়েছে।

বিতর্ক নিয়ে চুপ কৃতি শ্যানন

সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিতর্ক তীব্র আকার ধারণ করলেও এখন পর্যন্ত কৃতি শ্যানন নিজে কোনো বক্তব্য দেননি। এমনকি সংশ্লিষ্ট গয়না প্রস্তুতকারী ব্র্যান্ডের পক্ষ থেকেও কোনো ক্ষমা চাওয়া বা বিজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়নি।

তবে নেটিজেনদের সমালোচনার মধ্যেই সোমবার কৃতি তাঁর ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি ও ভিডিও সংকলন শেয়ার করলেও বিতর্কিত এই বিজ্ঞাপন বা সমালোচনা নিয়ে পুরোপুরি নীরবতা বজায় রেখেছেন।

জনপ্রিয়

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে আবার মারামারি

অন্তর্বাস পরে ভাইকে রাখি পরাচ্ছেন কৃতি, বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক

প্রকাশিত ০২:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬