ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নাশতার সময় গলায় ডিম আটকে প্রাণ গেল তরুণীর Logo হাসিমুখে ফুলেল শুভেচ্ছা নিলেন শিক্ষক, কিছুক্ষণ পর ঢলে পড়লেন মৃত্যুর কোলে Logo ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল, তড়িঘড়ি গর্ত ভরাট, ঝুঁকি নিয়ে যান চলাচল Logo ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২ Logo প্রাচীন দাঁত দেখে গবেষকেরা জানালেন, মানুষ সুপারি খেত ২৫ হাজার বছর আগে থেকেই Logo ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২ Logo দুদকের মামলায় ছেলেসহ গ্রেপ্তার দেখানো হলো শাজাহান খানকে Logo ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল, তদন্তে ডিবি Logo আলোয় মস্তিষ্ক নিয়ন্ত্রণের কৌশল উদ্ভাবনে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী Logo কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১,৮০০; মৃত্যু ৩

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদেরকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠা চৌধুরী মনিরুল হাসানকে নতুন দায়িত্বে পদায়ন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন।

গতকাল ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক (হিসাব) জনাব চৌধুরী মনিরুল হাসানকে অর্থ ও হিসাব দপ্তরের পাশাপাশি ভাইস-চ্যান্সেলর দপ্তরে অতিরিক্ত দায়িত্বে পদায়ন করা হয়েছে।  আদেশটি ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

গত জুলাই আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদেরকে রাজাকার বলে গালি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। জুলাই বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের মিছিলে তাকে সম্মুখ সারিতে দেখা যায়। মিছিলের শেষে আলোচনায় তিনি বলেন, “হাসিনা বলেছেন গণভবনের দ্বার খোলা আলোচনার জন্য। কিন্তু এই আলোচনা প্রত্যাখ্যান করে যেসব শিক্ষার্থী আজ জুলাই আন্দোলনের সাথে জড়িত তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে।”

এবিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসলমী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোবিপ্রবি শাখার ভিপি মোহাম্মদ হাবিব বলেন, “জুলাই বিরোধী চৌধুরী মনিরুল হাসান আওয়ামী লীগের অন্যতম নেতৃত্বে ছিল। শিক্ষার্থীদের ৩ আগষ্টের র‍্যালীতে হুমকি দিয়েছিল এবং মিছিলে সে নেতৃত্ব দিয়েছিল।সেটার প্রতিদান স্বরুপ বর্তমান ভিসি স্যার তাকে প্রমোশন দিয়ে উপাচার্যের পিএস এর মতো স্থানে অসীন করা বর্তমান ভিসির আদর্শের সাথেই সাংঘর্ষিক।

আর যদি ভিসি স্যার এটাকে ন্যায় মনে করেন তাহলে তিনিও হয়তো গুপ্ত জুলাই বিরোধী। বর্তমান প্রশাসন কে বলব,যারা জুলাই বিরোধী ছিল তাদের সংশোধন হতে দেন, সময় দেন কিন্তু তাদের কে সামনে এনে বড় পদ দিবেন এগুলা কিন্তু আপনাদের জন্যে ভালো কিছু বয়ে আনবে না।”

জুলাই বিরোধী চৌধুরী মনিরুল হাসানের পদায়ন সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বলেন, “আমার কাছে শোনার থেকে আমার জনসংযোগ দপ্তর থেকে জেনে নিতে পারেন। আর আমার এ বিষয়ে তেমন কিছু বলার নাই। এখানে যারা আছে তাদের অধিকাংশই একই রকমের। আমার একজন অভিজ্ঞ লোক দরকার দপ্তর চালানোর জন্য তাই আর কি নিয়োগ দেওয়া হয়েছে। কারণ আমার তো দপ্তরের কাজ পরিচালনা করা লাগবে, সেদিকেই লক্ষ্য রেখে নিয়োগ দেওয়া। “

জনপ্রিয়

নাশতার সময় গলায় ডিম আটকে প্রাণ গেল তরুণীর

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রকাশিত ০৫:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬