ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পানি নিয়ে আইন-পরিকল্পনা আছে, নেই সমন্বিত ব্যবস্থাপনা Logo পিঁপড়ারা কখনো একে অপরের সঙ্গে ধাক্কা খায় না কেন Logo নিজেই বক্স ক্যামেরা বানিয়ে বদলে যাওয়া ঢাকার ছবি তুলেছেন এই আলোকচিত্রী Logo মশা দমনে ব্যর্থতার অভিযোগ, রাস্তায় মশারি টানিয়ে অবস্থান চার তরুণীর Logo ‘প্রধানমন্ত্রী আম্বানি’ স্টারলিংক নিয়ে মুকেশকে খোঁচা ইলন মাস্কের Logo বিশ্বাসের বাজারে সব মাল ভেজাল Logo মানসিক রোগের ওষুধ নিয়ে এই ৫টি ভুল ধারণা আপনার মধ্যেও আছে? Logo এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ Logo সিম্পসন’স প্যারাডক্স: যখন পরিসংখ্যান মিথ্যা না বলেও ধোঁকা দেয় Logo মানসিক স্বাস্থ্য: যাদের কথা শোনা জরুরি

কাউন্টিতে হাসানের আগুনে বোলিংয়ে কাঁপছে প্রতিপক্ষ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ বার পঠিত

অস্ট্রেলিয়ার মাটিতে আগুন ঝরানো বোলিংয়ের রেশ এবার ইংল্যান্ডেও নিয়ে গেলন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ডারউইনে ৬ উইকেটের পর কাউন্টি ক্রিকেটে ফিরেই আবারও বল হাতে আলো ছড়ালেন এই গতিতারকা।

তাঁর আগুন ঝরা বোলিংয়ে ওরচেস্টারশায়ারকে ২১৭ রানে গুটিয়ে দিয়েছে কেন্ট। তাতে প্রথম ইনিংসে ২১ রানের লিডও পেয়েছে তারা।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে ম্যাচের প্রথম দিনেই নিজের অবস্থান জানিয়ে দিয়েছিলেন হাসান। ওরচেস্টারশায়ার ইনিংসের শুরুতে টানা দুই বলে দুই উইকেট নিয়ে ধাক্কা দেন হাসান। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে জেইক লিবির স্টাম্প উড়িয়ে দেন তিনি। পরের বলেই রেহান এদাভালাথকে এলবিডব্লিউ করে পান জোড়া সাফল্য।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনেও থামেনি হাসানের দাপট। একই ধরনের ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড করেন ম্যাথু ওয়েটকে। এরপর ইনিংসের শেষ ব্যাটার অ্যাডাম ফিঞ্চকে এলবিডব্লিউ করে পূর্ণ করেন ৪ উইকেট।

সব মিলিয়ে ১৮ ওভার বল করে ৫টি মেডেনসহ ৬৮ রানে ৪ উইকেট নেন তিনি। কেন্টের বোলারদের মধ্যে যা সর্বোচ্চ। তাঁর সঙ্গে ম্যাট মিলনেস নেন তিনটি এবং কিথ ডডজিওন দুটি উইকেট।

এর আগে কেন্টের প্রথম ইনিংস থামে ২৩৮ রানে। ড্যানিয়েল বেল-ড্রামন্ডের ৫২, স্যাম নর্থইস্টের ৪৩ ও ক্রিস বেঞ্জামিনের ৪০ রানের ইনিংসের পরও বড় সংগ্রহ পায়নি স্বাগতিকরা। হাসান নিজে ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৪ রানে।

জবাবে হাসানের বোলিংয়ের সামনে ২১৭ রানেই থেমে যায় ওরচেস্টারশায়ার। ড্যানিয়েল লেটগান সর্বোচ্চ ৫৯ এবং অ্যাডাম হোস করেন ৫০। কিন্তু হাসানের চার শিকারেই ২১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কেন্ট।

জনপ্রিয়

পানি নিয়ে আইন-পরিকল্পনা আছে, নেই সমন্বিত ব্যবস্থাপনা

কাউন্টিতে হাসানের আগুনে বোলিংয়ে কাঁপছে প্রতিপক্ষ

প্রকাশিত ১১:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬