ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সিরিয়ার কাছেও হারলো অনূর্ধ্ব-২০ দল

উজবেকিস্তানের তাসখন্দে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দ্বিতীয়বারের মতো হারের তিক্ত অভিজ্ঞতা পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল দলটি। টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের জন্য টুর্নামেন্টের পরবর্তী ধাপে যাওয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেছে।

ম্যাচের প্রথমার্ধের প্রায় পুরো সময় বাংলাদেশ লড়াই চালিয়ে গেলেও ডিফেন্সের ভুলে খেসারত দিতে হয়েছে। বিরতির ঠিক আগে ৪৪তম মিনিট ও ইনজুরি সময়ে সিরিয়া পরপর দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও বাংলাদেশ কোনো কার্যকর আক্রমণ সাজাতে ব্যর্থ হয়। উল্টো ৮৯ মিনিটে আরও একটি গোল হজম করে বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আগামী ৬ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

জনপ্রিয়

হাসপাতালের শৌচাগার দেখে মন্ত্রী বললেন, ‘হারপিক নিয়ে আসেন, ক্লিন করবো’

সিরিয়ার কাছেও হারলো অনূর্ধ্ব-২০ দল

প্রকাশিত ০৬:৩০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬