ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা Logo সেমিস্টার ফি জমা দিতে দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo রাবির জিয়া হলে ‘নারী থাকা সন্দেহে’ তল্লাশির অভিযোগে হল সংসদের এজিএসসহ ৩ শিক্ষার্থীর আবাসিকতা সাময়িক স্থগিত Logo নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে কুবিতে নবীনদের যাত্রা Logo জাবির ভাসানী হলের পুকুরে দূষিত পানির প্রবাহ বন্ধে স্মারকলিপি Logo বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ২য় ইন্টার্নশিপের উদ্বোধন Logo কুবির লক্ষ্মীপুর স্টুডেন্টস ক্লাবের নেতৃত্বে হামিম–আরেফিন Logo পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার Logo হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর দুর্বত্তদের হামলা, মামলা দায়ের Logo গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম

র‍্যাপ গান গেয়ে কটাক্ষের মুখে কৌশানী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৩:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৯৮ বার পঠিত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘বহুরূপী’তে অভিনয় করে খ্যাতির শীর্ষে বিচরণ করছেন এই নায়িকা; সেখানে দারুণ প্রশংসিত হয়েছে তার অভিনয়। বিশেষ করে শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কৌশানীর রসায়ন নজর কেড়েছে সবার। কিন্তু এই ছবি নিয়েই কটাক্ষের মুখে পড়তে হল নায়িকাকে।

সপ্তাহ খানেক আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, কৌশানী মুখার্জি এক সংবাদ সম্মেলনে বহুরূপীর হিট গান ডাকাতিয়া বাঁশি থেকে বাংলা র‌্যাপের অংশটা গেয়ে শোনাচ্ছেন।

তবে গানটির লিরিক্স যে তার সম্পূর্ণ মুখস্থ সেটা শুনেই বোঝা যাচ্ছে। তবুও গানটি নিয়ে ট্রল হতে হল নায়িকাকে। নেটিজেনরা একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরিয়ে তুললেন।

এক ব্যক্তি লেখেন, ‘বাংলাটা আগে ভালো করে শেখা দরকার।’ আরেকজন লেখেন, ‘মানুষের রুচি শেষ হয়ে গেছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘বহুরূপী শিল্পের সাথে যারা পরিচিত নন তারা এর মূল্য বুঝবেন না।’ আরেকজন লেখেন, ‘বাংলা বলতে এত কষ্ট কেন দিদি? উচ্চারণগুলো কেমন যেন অসম্পূর্ণ।’ অপর একজন লেখেন, ‘এটা একটা বাঙালি অভিনেত্রীর বাংলা উচ্চারণ! যেন মনে হচ্ছে কোনও বিদেশি বা প্রবাসী বাঙালি জোর করে আঞ্চলিক বাংলায় ছড়া বলছে, ইচ্ছে করে এরকম ন্যাকামি করে।’

যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্যের উত্তর দেননি কৌশানী।

বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। কৌশানি মুখার্জি ছাড়াও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাংক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে। এই ছবিটি বক্স অফিসে ১২ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ইতোমধ্যে।

জনপ্রিয়

জাবিতে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা

র‍্যাপ গান গেয়ে কটাক্ষের মুখে কৌশানী

প্রকাশিত ০৩:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪