ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

নদীবন্দর দখলমুক্ত করা বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা

নদী বন্দরগুলো পরিচালনায় বেশ অনিয়ম রয়েছে উল্লেখ করে নৌ-পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অনেকেই দখল করে আছে। এগুলো দূর করা একটা বড় চ্যালেঞ্জ। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডকইয়ার্ড ওয়ার্কশপ সাইট ও ডিইপিটিসিতে বিশ্বব্যাংক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যারা বন্দরগুলো পরিচালনা করছে। এখানে বেশ অনিয়ম আছে। অনেকেই দখল করে আছে। এগুলো দূর করা একটা বড় চ্যালেঞ্জ। এটা যেন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে চেষ্টা করছি। বন্দর পরিচালনা করার জন্য বন্দর কর্তৃপক্ষই যথেষ্ট।’

সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘দুই মাসের মধ্যেই আলাদিনের চেরাগের মতো ঝকঝক করবে– তা নয়। সব কয়টি জায়গাতেই সমস্যা আছে। সবাইকে নিয়ে চেষ্টা করে যাচ্ছি মন্ত্রণালয়টিকে সমস্যা সমাধান করার।’

এসময় বাংলাদেশ নৌ-বাহিনীর অ্যাসিস্টেন্ট চিফ অব নেভাল স্টাফের রিয়ার অ্যাডমিরাল খন্দকার আকতার হোসাইন, কমোডর জাহাঙ্গীর আদিল সামদানী, নৌ-পরিবহনের মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাহিদুল ইসলাম, উপ-সচিব কাজী আরিফ বিল্লাহ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সঞ্জয় কুমার বণিক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ, কে, এম আরিফ উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

নদীবন্দর দখলমুক্ত করা বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা

প্রকাশিত ০৮:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪