ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন Logo ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ফুলেল শুভেচ্ছা না নিয়ে দায়িত্বশীলতার বার্তা দিলেন গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য Logo জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নোবিপ্রবিতে সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo রাবিতে দুই প্রফেসরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম Logo জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন Logo চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল সাদাত

আনুষ্ঠানিকভাবে হাথুরুসিংহেকে বরখাস্ত করল বিসিবি

সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহেকে।এবার অনুষ্ঠানিকভাবে তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বাতিল করা হয়েছে ২০২৪ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত থাকা চুক্তিও।আজ বিসিবির জরুরী জুম মিটিংয়ে হাথুরুর বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়।

আইসিসির বৈঠকের জন্য দুবাইয়ে অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশের পরিচালকদের সাথে জুম সংযোগে বৈঠক করেন।মঙ্গলবার হাথুরুসিংহের বরখাস্তের ঘোষণা দেওয়ার সময় ফারুক বলেছিলেন, ‘আমরা হাথুরুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ, সংযুক্ত আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজ এবং আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘হাথুরুসিংকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং তার বরখাস্ত অবিলম্বে কার্যকর হবে। এরপর তার চুক্তি স্থগিত করা হবে।’

হাথুরুসিংহের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগের কথা জানান বিসিবি বস। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টাইগারদের দায়িত্বে থাকবেন সিমন্স।

আজ জুমের বৈঠকে হাথুরুসিংহের প্রতিক্রিয়া এবং তার আইনি প্রক্রিয়ার বিষয়েও আলোচনা হয়েছে। হাথুরু যদি আইনি পথে যান তাহলে আইনগতভাবেই সেটি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।দ্বিতীয় মেয়াদে হাথুরুসিংহের সাথে দুই বছরের চুক্তি করেছিল বিসিবি।

প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের সাথে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত চুক্তি ছিলো হাথুরুসিংহের। কিন্তু ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। মেয়াদ শেষ হবার আগেই বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে পদত্যাগ করেছিলেন হাথুরু।

দ্বিতীয় মেয়াদে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি-টুয়েন্টিতে বাংলাদেশের কোচ ছিলেন হাথুরুসিংহে। টেস্টে ৫টি করে জয়-হার, ওয়ানডেতে ১৩টি জয়, ১৯টি হার ও ৩ ম্যাচ পরিত্যক্ত এবং টি-টোয়েন্টিতে ১৯টিতে জয়, ১৫টিতে হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।এছাড়াও হাথুরুর অধীনে ২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং ২০১৫ সালে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষীক সিরিজ জিতেছিলো বাংলাদেশ।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

আনুষ্ঠানিকভাবে হাথুরুসিংহেকে বরখাস্ত করল বিসিবি

প্রকাশিত ১২:২৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪