ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

দেশে ফিরছেন না সাকিব

দেশে ফিরছেন না সাকিব

ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তার দেশে ফেরা নিয়ে আবারও সৃষ্টি হয়েছে জটিলতা। যদিও বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে টাইগার অলরাউন্ডারের দেশে ফেরার কথা ছিল।দুবাইয়ে একটি ফ্লাইটে করে বাংলাদেশের আসার কথা ছিলো সাকিবের। দেশের উদ্দেশ্যে আজ বিকেল ৫টায় দুবাই ছাড়া কথা ছিলো তার। কিন্তু বাংলাদেশে আসার পরিবর্তে সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানা গেছে।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব। ক্ষমতাচ্যুত আওয়ামী লিগের রাজনীতির সাথে জড়িত থাকার জন্য এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হওয়ায় দেশের মাটি থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোটা তার জন্য এখন চ্যালেঞ্জিং।

গণঅভ্যূথানে আওয়ামী লিগ সরকারের পতনের জন্য ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকার কারনে ইতোমধ্যে দুঃখ প্রকাশও করেছেন সাকিব। দেশের মাটিতে শেষ টেস্ট খেলার জন্য জনগনকে পাশে থাকার আহ্বানও জানান তিনি।

তবে এখনও সাকিবের বিরুদ্ধে দেশের মানুষের ক্ষোভ আছে এবং তার ঘনিষ্ঠ সূত্র থেকে তাকে এই মুর্হূতে দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। কারন গত কিছু দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের বিপক্ষে বিভিন্ন শ্লোগান এবং দেয়ালে গ্রাফিতির মাধ্যমে বিক্ষোভ করেছেন বেশ কয়েকজন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এছাড়াও সাকিবের দেশে ফেরা নিয়ে আজ কিছু তরুণ বিক্ষোভ করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে সাকিবের নাম বাদ না দিলে ‘মিরপুর ব্লকেড’ কর্মসূচীর কথাও জানিয়েছেন তারা। এ বিষয়ে বিসিবির সভাপতির কাছে দাবি জানাতে বিসিবি কার্যালয়ে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে তারা। কিছুক্ষণ আলোচনার পর বিক্ষোভকারীদের প্রতিনিধি হিসেবে পাঁচজন বিসিবিতে যান। সেখানে বিসিবির নিরাপত্তা প্রধান মেজর হাসিবের কাছে স্মারকলিপি দিয়েছেন বলে জানান তারা।

স্মারকলিপি হস্তান্তরের পর বিক্ষোভকারীদের প্রতিনিধি হিসেবে কথা বলেন আল মাসনুন। তিনি জানান, মিরপুর টেস্টের জন্য ঘোষিত দল থেকে সাকিবকে বাদ দিতে হবে।

সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষনা করা হয়েছে। বিসিবি থেকে সবুজ সংকেত পাবার পর তাকে দলে নেন নির্বাচকরা। সরকারের কাছ থেকেও সাকিবের ব্যপারে ছাড়পত্র পেয়েছিল বিসিবি। এর আগে সাকিব বলেছিলেন দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে ফেরার পর দেশ ছাড়ার জন্য পুরোপুরি নিরাপত্তা চান তিনি।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

দেশে ফিরছেন না সাকিব

প্রকাশিত ১২:৪৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪