ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান

প্রথম ব্যাচকে বরণ করলো যবিপ্রবির বিএমবি বিভাগ

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৬:৩০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১৪২ বার পঠিত

কেক কাটা, ফুল ও ক্রেস্ট প্রদানসহ নানা আনুষ্ঠানিকতায় প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ। এর মাধ্যমে বিভাগটির একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে যবিপ্রবিতে বিভাগটির নিজস্ব শ্রেণিকক্ষে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

নবীন বরণ অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, গবেষণায় যবিপ্রবি যে উন্নতির দিকে বেগবান, তোমরা এটিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করি। নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং ও হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতি রয়েছে। যদি তোমরা এর সম্মুখীন হও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তোমাদের জীবন প্রাণবন্ত হোক। এই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে তোমার ইতিহাসের অংশ হতে যাচ্ছো। তোমাদের সমস্যাগুলো আমরা যত্নের সাথে নিরসন করতে চেষ্টা করবো।

বিএমবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা সুলতানা, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, বিএমবি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তানভি আক্তার তমা প্রমুখ। নবীন বরণ পরিচালনা করেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নিশাত চাঁদনী লিজা।

জনপ্রিয়

মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে

প্রথম ব্যাচকে বরণ করলো যবিপ্রবির বিএমবি বিভাগ

প্রকাশিত ০৬:৩০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪