ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের নেতৃত্বে মাহফিজুর ও আসিফ

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৪:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ১৫১ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ক্লাবের ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মাহফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আসিফ ইসলাম নির্বাচিত হয়েছেন।

গত ২০ নভেম্বর (বুধবার) টেক্সটাইল বিভাগের কক্ষে শিক্ষকদের তত্ত্বাবধানে সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিভাগের চেয়ারম্যান মো. তানভীর হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনী কার্যক্রমে বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মিঠুন,সহ-সাধারণ সম্পাদক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ গাজী ও মো. রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমন শাহরিয়ার,কোষাধ্যক্ষ তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদ হাসান তুহিন, সহকারী কোষাধ্যক্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আবু সায়েম প্রচার সম্পাদক দ্বিতীয় বর্ষের মো:ইফতেখার ও আব্দুল্লাহ আল নুমান এবং কার্যনির্বাহী সদস্য দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো.আব্দুল আল নোমান ভূঁইয়া এবং রিতু পান্না রায় নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. মাহফিজুর রহমান নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় বলেন, ‘টেক্সটাইল ক্লাবের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে এসেছি। ভবিষ্যতেও ক্লাবের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে একসঙ্গে কাজ করব। ক্লাব শুধু একটি সংগঠন হয়ে থাকবে না; এটি হবে নেতৃত্ব ও শিক্ষার একটি আদর্শিক প্ল্যাটফর্ম। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ক্লাবের কার্যক্রম স্বচ্ছ, সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করব।’

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের নেতৃত্বে মাহফিজুর ও আসিফ

প্রকাশিত ০৪:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪