ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ২৭ বছর পর ‘হঠাৎ বৃষ্টি’ Logo জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে: নাহিদ Logo হাবিপ্রবির বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল ও ফয়সাল Logo নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন Logo জ্বালানির মূল্যবৃদ্ধি: বাস ভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব Logo পিএইচডি গবেষকদের নিয়ে রাবির আইবিএস অ্যালামনাই এসোসিয়েশনের নবীনবরণ Logo ঢাকা-চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ Logo নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন Logo তিন মাসেও শেষ হয়নি পাবিপ্রবির মাঠ সংস্কার Logo ‘টাকা যদি তেল-গ্যাসের পিছেই চলে যায়, তাহলে আমরা কি না খাইয়া থাকুম?’

হাবিপ্রবির বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল ও ফয়সাল

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিরল উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, হাবিপ্রবি’ এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মাহামুদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ফয়সাল আলী দায়িত্ব পেয়েছেন।

গত ২০ সেপ্টেম্বর সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষক উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। একইদিন সংগঠনের উদ্যোগে ‘ওরিয়েন্টেশন-২৬ ও ফেয়ারওয়েল-২১’ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ, দিকনির্দেশনামূলক বক্তব্য ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে অংকন চন্দ্র রায়, কোষাধ্যক্ষ শাহিন ইসলাম, প্রচার সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মোঃ শাহিন আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ লিমন হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক নূপুর সরকার এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে সীমা রানী ও প্রসেনজীৎ রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মোছাঃ ফাবিয়া বুশরা ও মোঃ মুজাহিদুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে সাইফ হোসেন সান এবং ইভেন্ট ডিজাইন সম্পাদক হিসেবে নাসরিন আক্তার রিক্তা দায়িত্ব পেয়েছেন। কমিটিতে বিভিন্ন পদে আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মোঃ মাহামুদুল ইসলাম বলেন, “বিরল উপজেলার সকল শিক্ষার্থীর কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সিনিয়রদের অভিজ্ঞতা ও জুনিয়রদের অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আলী বলেন, “বিরল উপজেলার শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। নবীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে সংগঠনকে আরও সক্রিয় করার চেষ্টা থাকবে।”

জনপ্রিয়

২৭ বছর পর ‘হঠাৎ বৃষ্টি’

হাবিপ্রবির বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল ও ফয়সাল

প্রকাশিত ১০:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬