ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নোবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট Logo জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প Logo ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নেপথ্যে যা ছিল Logo ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ Logo শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান Logo অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী Logo বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ক্যাম্পাস ও কর্পোরেটের সংযোগে ৫৪ বিশ্ববিদ্যলয়ের ৬৬ শিক্ষার্থী Logo বুলডোজার চালাতে গিয়ে মিলল ৯ কেজির বিশাল সোনার পিণ্ড Logo মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার, বাবার বিরুদ্ধেই হত্যার অভিযোগ

নোবিপ্রবিতে বিদ্যালয় ইন্টার্নশিপ বিষয়ক মতবিনিময় ও শিক্ষোপকরণ প্রদর্শনী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিদ্যালয় ইন্টার্নশিপ বিষয়ক মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নোবিপ্রবি শিক্ষা বিভাগের আয়োজনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ সভা ও শিক্ষা উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন,’শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা তখনই পূর্ণতা লাভ করে যখন শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়। ইন্টার্নশিপের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সরাসরি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। তারা শ্রেণিকক্ষে পাঠদান, পাঠ পরিকল্পনা প্রণয়ন, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে।’

উপাচার্য আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে যে উপকরণ তৈরী করেছে, তা তাদের মেধা ও দক্ষতার বহিঃপ্রকাশ। এ সময় ভবিষ্যতে এসব উদ্ভাবনী চিন্তাকে আরও বেগবান করার চেষ্টা অব্যাহত রাখতে হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও জেলা শিক্ষা অফিসার, নোয়াখালী মো. আবুল কাশেম। শিক্ষা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান আকন্দের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মো. শাহরিয়ার শফিক। সভায় নোবিপ্রবি শিক্ষা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

জনপ্রিয়

নোবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট

নোবিপ্রবিতে বিদ্যালয় ইন্টার্নশিপ বিষয়ক মতবিনিময় ও শিক্ষোপকরণ প্রদর্শনী

প্রকাশিত ১০:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬