ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন Logo ‘সাহিত্যকে সমৃদ্ধ করতে ও পাঠক সৃষ্টিতে হুমায়ূন আহমেদের ভূমিকা অনন্য’ Logo ‘ভারতের বিপক্ষে ফাইনাল’ খেলতে চায় পাকিস্তান Logo হামজাকে নিয়ে ভাবছেন না পাকিস্তান গোলরক্ষক Logo দেশে এসে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: রিজভী Logo প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে কুবি ছাত্রদলের হল-অনুষদ কমিটি Logo নোবেলজয়ীদের আবিষ্কার নিয়ে চট্টগ্রামে ‘নোবেল বিজ্ঞান বক্তৃতা’ Logo তিন দিনেও উদ্ধার হয়নি আসিফ নজরুলের মোবাইল, ‘খুব কাছে গিয়েও’ এসআরবির হাতছাড়া Logo ডিসেম্বর মোকাবিলার যেসব প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ Logo ইউক্রেইন শান্তি আলোচনায় ইউরোপকে রাখায় সম্মতি পুতিনের, স্বাগত জানালেন জেলেনস্কি

যুব এশিয়া কাপ জয় দিয়ে শুরু বাংলাদেশের

অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরিতে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ।আজ টুর্নামেন্টের প্রথম ও ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে হারিয়েছে আফগানিস্তানকে। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১০৩ রান করেন হাকিম।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও, দ্বিতীয় উইকেট জুটিতে ১৪২ রান যোগ করেন ওপেনার কালাম সিদ্দিকি ও হাকিম।

৫টি চার ও ১টি ছক্কায় ১১০ বলে ৬৬ রান করে বিদায় নেন কালাম। তার বিদায়ের পর মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়।

তবে এক প্রান্ত আগলে ৪৭তম ওভারে সেঞ্চুরি পূর্ন করে আউট হন তিনি। ৮টি চার ও ৪টি ছক্কায় ১৩৩ বলে গড়া হাকিমের ১০৩ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি আফগানিস্তানের ব্যাটাররা। ৪৭ দশমিক ৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয় তারা।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ফয়সাল খান আহমাদজাই। বোলিংয়ে বাংলাদেশের আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে উইকেট নেন।

আগামী পহেলা ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

জনপ্রিয়

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

যুব এশিয়া কাপ জয় দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত ১১:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪