ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি Logo হরমুজে মার্কিন লেজার অস্ত্র, নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স Logo ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্তে এখন ডিবি Logo ম্যানচেস্টার সিটি ১১৫টি অভিযোগের ‘অনেকগুলোতেই দোষী সাব্যস্ত’ Logo বাকৃবির ১০ তলা হলে এক বছরেও চালু হয়নি লিফট, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? Logo ১০ তলা ভবনে নেই লিফট, সিঁড়িতেই কাটছে বাকৃবি ছাত্রীদের জীবন Logo সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে, ক্ষোভে নিজ সন্তানকে হত্যার অভিযোগ Logo ‘বিজ্ঞান হবে ভিত্তি, ইনোভেশন হবে চালিকাশক্তি’—পাবিপ্রবি উপাচার্য Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রূপরেখা

শেখ হাসিনা দিল্লিতে বসে যেভাবে কথা বলে জামায়াতও একই ভাষায় কথা বলে: এস এম জিলানী

তারেক রহমান যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন সেই পরিকল্পনাকে বাঁধাগ্রস্ত করে জামায়াত দেশের ক্ষতি করছে মন্তব্য করে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, শেখ হাসিনা দিল্লিতে বসে যেভাবে কথা বলে জামায়াতও একই ভাষায় কথা বলে। তারা লংমার্চের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন।

জামায়াতের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, বিরোধীদল সংসদে এক কথা বলে, বাইরে এসে আরেক ধরনের কথা বলে। তাদের অন্তরে এক বাইরে আর এক। তারা নির্বাচনের সময় বলেছিল, মানুষ কে বেহেস্তে নিয়ে যাবে অথচ তারা নারীদেরকে হোটেলে নিয়ে যায়।

তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্রকে অতীতে যেভাবে রাজপথে মোকাবেলা করেছি পতিত ফ্যাসিবাদী আওয়ামীলীগের সকল ষড়যন্ত্রকেও রাজপথে মোকাবেলা করার মধ্য দিয়ে নস্যাৎ করে দেওয়া হবে।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম পল সহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

জনপ্রিয়

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি

শেখ হাসিনা দিল্লিতে বসে যেভাবে কথা বলে জামায়াতও একই ভাষায় কথা বলে: এস এম জিলানী

প্রকাশিত ০৭:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬