ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মানসিক স্বাস্থ্যকে মন্ত্রণালয়ের আওতায় রেখে অগ্রগতি সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন  Logo ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা Logo শরতের আবহে জাবিতে নবীনবরণ, নাট্যোৎসবে ‘বিধিবাম’ মঞ্চায়িত Logo দশ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় Logo ধর্মীয় ‘স্পর্শকাতর’ স্ট্যাটাস-মিম, জাবি শিক্ষার্থীকে ২ হাজার টাকা জরিমানা প্রশাসনের Logo ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির Logo প্রজনন স্বাস্থ্যে নতুন প্রযুক্তির সূচনায় হাত মেলাল গুগল ও ফ্লো Logo ফারজানা রুপার পক্ষে লড়তে চান ২ ব্রিটিশ আইনজীবী Logo অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে র‌্যাঙ্কিংয়ে সোবহানা-নিগারের লাফ

গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে  ২৮ ও ২৯ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে ‘আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) এন্ড কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মাদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম এবং কোর্স পরিচালক আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ না নৈতিক মূল্যবোধ ও বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে, যেখানে ওবিই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে। তিনি গোবিপ্রবিকে আধুনিক ও মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

কর্মশালায় মূল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম। তিনি ওবিই কারিকুলামের রূপরেখা, পাঠদান পদ্ধতি এবং মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন টেকনিক্যাল দিক শিক্ষকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।প্রশিক্ষণটিতে দুই দিনে  গোবিপ্রবি’র  বিভিন্ন বিভাগের ১০৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

মানসিক স্বাস্থ্যকে মন্ত্রণালয়ের আওতায় রেখে অগ্রগতি সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত ১১:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬