ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো Logo কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস Logo ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন Logo বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল Logo উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ Logo ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে Logo বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই Logo ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি Logo বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? Logo স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
প্লাস্টিকের বোতলে হুক্কা বানিয়ে গাঁজা সেবন

মাদকের আসরে পরিণত বাকৃবি, কর্মচারীর পরে এবার হাতেনাতে ধরা কলেজছাত্র

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়েছে তিন কলেজছাত্র। যারা সবাই বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্ম এলাকা থেকে সেবনকারীদের হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ক্যাম্প পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন দৌড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন তারা।

ক্যাম্প পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডেইরি ফার্ম এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে চারজনকে মাদক সেবন করতে দেখা যায়। তিনজনকে হাতেনাতে ধরলেও একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক তিনজনের কাছে থেকে গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক তিনজন ও পালাতে সক্ষম ব্যক্তি, সকলেই কেবি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।

ঘটনার বিষয়ে ক্যাম্প পুলিশ ইনচার্জ সাইফুল হক বলেন, প্রক্টর স্যারের মাধ্যমে জানতে পারি ডেইরি ফার্মের একটি নির্জন এলাকায় কয়েকজন নিয়মিত গাঁজাসহ মাদকদ্রব সেবন করেন। এর আগেও অভিযান চালানো হলেও তাদের দেখা পাওয়া যায়নি। আজকে দুপুরের দিকে প্রক্টরিয়াল বডির সাথে অভিযান চালানো হয়। এসময় তাদের চারজনকে দেখতে পাই। একজন ব্যাগ রেখে দৌড়ে পালাতে সক্ষম হলেও তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিনব পদ্ধতিতে মাদক সেবনের বিষয়ে তিনি বলেন, এরা এক বোতলে দুই ছিদ্র করে হুক্কার মতো করে মাদক সেবন করে। বোতলের নিচে ছিদ্র করে পাইপে মাদকের স্টিক ঢুকিয়ে পানি দিয়ে অর্ধেক বোতল ভর্তি করে। পরে উপরের দিকে একটা ছিদ্র করে। চিপি বন্ধ করে উপরের ছিদ্র দিয়ে হুক্কার মতো করে টানে। অবাক করা বিষয় এরা মাত্র কলেজের শিক্ষার্থী। পরে আটক তিনজনকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে নেওয়া হয় বলে জানান তিনি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, ডেরি ফার্ম এলাকায় আজ অভিযান চালিয়ে তিনজকে হাতেনাতে ধরা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে মাদক সেবনের কথা স্বীকার করে। যে ব্যাগ রেখে পালিয়ে গেছে তার ব্যাগের মধ্যেও মাদকের সরঞ্জাম পাওয়া গেছে। তারা মাত্র কলেজে পড়াশোনা করছে। এদের অনেকের অভিভাবক বিশ্ববিদ্যালয়ে কর্মরত। বিষয়টি আসলেই হতাশাজনক।

প্রক্টর আরও বলেন, আটক শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সামনে এ ধরনের কাজ না করার অঙ্গীকার নেওয়া হয়েছে। তাদের অভিভাবকদের ডাকা হয়। পরে মুচলেকা নিয়ে লিখিতভাবে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে অভিভাবকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যাতে তারা সন্তানদের নিয়মিত কাউন্সেলিং ও নজরদারিতে রাখেন।

জনপ্রিয়

বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো

প্লাস্টিকের বোতলে হুক্কা বানিয়ে গাঁজা সেবন

মাদকের আসরে পরিণত বাকৃবি, কর্মচারীর পরে এবার হাতেনাতে ধরা কলেজছাত্র

প্রকাশিত ০৭:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬