ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সড়কের দুপাশে সবুজ বিপ্লব কলেজশিক্ষকের Logo ভক্তদের হৃদয় ভেঙে আলাদা হয়ে গেলেন এই জনপ্রিয় কিউট কাপল Logo প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন Logo জয়ের সেঞ্চুরি, রুয়েলের ৫ উইকেট Logo হুতিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী Logo বিশ্বের বেশির ভাগ দেশ যখন পাকিস্তানের পাশে, তখন রাশিয়া ভারতের পাশে ছিল: জয়শঙ্কর Logo নোবিপ্রবির ৪র্থ জাতীয় বিজ্ঞান উৎসবের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত Logo সন্ত্রাসী কায়দায় রাবিতে সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলা Logo আয়নাবাজি: দক্ষিণ কোরিয়ায় থেকেই আদালতে আত্মসমর্পণ, পরে ধরা পড়ল জালিয়াতি Logo ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার, দিলেন বিচ্ছেদের ঘোষণা

নোবিপ্রবির ৪র্থ জাতীয় বিজ্ঞান উৎসবের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে ‘৪র্থ নোবিপ্রবি ন্যাশনাল সায়েন্স ফেস্ট-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (০৪ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ফেস্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সেগমেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টিতে এ ধরনের একটি আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। অন্যানের মাঝে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহিনুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক সাদমান বিন রাকিন ও সভাপতি সুবাহ তাসনিয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সায়েন্স ক্লাবের সদস্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৭টি ইভেন্টে ১৬টি ক্যাটাগরিতে অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। দুই দিনব্যাপী আয়োজিত এ ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবিসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জনপ্রিয়

সড়কের দুপাশে সবুজ বিপ্লব কলেজশিক্ষকের

নোবিপ্রবির ৪র্থ জাতীয় বিজ্ঞান উৎসবের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত ১১:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬