ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ঢামেকের বাথরুমে প্রেমিকার আত্মহত্যা Logo হলের নবম তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী, বাঁচলেন প্রাণে Logo ‎বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং জোরদারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত Logo কুবির র‍্যাঙ্কিং বিষয়ক কর্মশালায় রিসোর্স পারসন নোবিপ্রবির ড. ফাহাদ হুসাইন Logo শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার Logo ‎রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা Logo মাদকে উদ্বেগ বাকৃবিতে, সাত দিনে আটক ৮ Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই Logo ইউজিসির গবেষণা নীতিমালা প্রত্যাখ্যান, পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ও ৪ দফা দাবি ‎ Logo স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার
দ্রুত বিচারের দাবি

‎রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
‎
‎সোমবার (৫ অক্টোবর) পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম ও সাধারণ সম্পাদক আলফি সানি এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
‎
‎বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার প্রতিষ্ঠানে এ ধরনের বর্বরোচিত হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব।
‎
‎তারা আরো বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে এমন হামলার শিকার না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
‎
‎বিবৃতিতে এ ঘটনাকে ‘গণমাধ্যমের কণ্ঠরোধের ঘৃণ্য অপচেষ্টা’ আখ্যা দিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
‎
‎গণমাধ্যম সূত্রে জানা যায়, রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
‎
‎আহত সাংবাদিকরা হলেন—বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এছাড়া আরও কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।

জনপ্রিয়

প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ঢামেকের বাথরুমে প্রেমিকার আত্মহত্যা

দ্রুত বিচারের দাবি

‎রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা

প্রকাশিত ০৯:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬