ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গণতন্ত্রের পূর্ণতা দিতে হবে কার্যকর সংসদে: জহির উদ্দিন স্বপন Logo ভারতের জেন-জি আন্দোলনে সংহতি জানালেন নাহিদ ইসলাম Logo কোনো এক উপজেলায় বিশেষ সুবিধা নয়, উন্নয়ন হবে সুষম: স্থানীয় সরকারমন্ত্রী Logo ডিম উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে নবম, চাহিদার চেয়ে বেশি উৎপাদন: বাকৃবির সেমিনারে বক্তারা Logo দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা Logo সংকটে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্প, উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ Logo ‎বাকৃবিতে দুই দিনব্যাপী বিআইই কার্নিভালের সমাপনী অনুষ্ঠিত Logo হাবিপ্রবি রোটারেক্ট ক্লাবের নেতৃত্বে সাদ্দাত ও মোশাররফ Logo সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ Logo ভারতের আন্দোলনকারীদের প্রতি নাহিদের সংহতি, ‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’

সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ

জাতীয় ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে লক্ষ্য করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা এবং দেশের সবচেয়ে আস্থার প্রতীক এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এসব অপপ্রচারের মূল উদ্দেশ্য। এ ধরনের অপপ্রচার রোধে দেশবাসীকে সচেতন থাকার এবং কোনোভাবেই এসব প্রোপাগান্ডায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক বিশ্বাস, ঐক্য, কঠোর শৃঙ্খলা এবং পেশাদারত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এক ও অভিন্ন রয়েছে। দেশের স্বাধীনতা রক্ষা এবং জনগণের যেকোনো প্রয়োজনে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনে বাহিনীটি সর্বদা বদ্ধপরিকর।

সেনাবাহিনী বা সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো ধরনের খবর বা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের ওপর নির্ভর না করে কেবল আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণের অনুরোধ জানিয়েছে আইএসপির। বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেছে সামরিক বাহিনী।

জনপ্রিয়

গণতন্ত্রের পূর্ণতা দিতে হবে কার্যকর সংসদে: জহির উদ্দিন স্বপন

সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ

প্রকাশিত ১২:০০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬