ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গণতন্ত্রের পূর্ণতা দিতে হবে কার্যকর সংসদে: জহির উদ্দিন স্বপন Logo ভারতের জেন-জি আন্দোলনে সংহতি জানালেন নাহিদ ইসলাম Logo কোনো এক উপজেলায় বিশেষ সুবিধা নয়, উন্নয়ন হবে সুষম: স্থানীয় সরকারমন্ত্রী Logo ডিম উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে নবম, চাহিদার চেয়ে বেশি উৎপাদন: বাকৃবির সেমিনারে বক্তারা Logo দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা Logo সংকটে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্প, উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ Logo ‎বাকৃবিতে দুই দিনব্যাপী বিআইই কার্নিভালের সমাপনী অনুষ্ঠিত Logo হাবিপ্রবি রোটারেক্ট ক্লাবের নেতৃত্বে সাদ্দাত ও মোশাররফ Logo সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ Logo ভারতের আন্দোলনকারীদের প্রতি নাহিদের সংহতি, ‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’

হাবিপ্রবি রোটারেক্ট ক্লাবের নেতৃত্বে সাদ্দাত ও মোশাররফ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সামাজিক সংগঠন রোটারেক্ট ক্লাব অব এইচএসটিইউ-এর ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সাদ্দাত পিয়াস পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মোঃ মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ক্লাবের ২০২৪-২৫ বর্ষের সহসভাপতি ও ২০২৫-২৬ সালের নির্বাচন কমিশনের পক্ষে জহুরুল ইসলাম ওমি।

সংগঠন সূত্রে জানা গেছে, ক্লাবের সংবিধান ও নির্ধারিত নির্বাচন নীতিমালা অনুসরণ করে কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর, অবাধ ও গণতান্ত্রিক পরিবেশে। সভাপতি পদে সাদ্দাত পিয়াস পাটোয়ারী নির্ধারিত নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে ৬৭.৪% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ
মোশাররফ হোসেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন কমিশনের দায়িত্বশীলরা। তাঁদের প্রত্যাশা, প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্দীপনার মেলবন্ধনে নতুন নেতৃত্ব ক্লাবকে আরও গতিশীল ও সংগঠিত করবে।সমাজসেবা, যুব নেতৃত্ব বিকাশ ও মানবকল্যাণমূলক কাজে ক্লাবের ভূমিকা আরও জোরালো হবে বলেও আশা প্রকাশ করেছেন তাঁরা।

নবনির্বাচিত সভাপতি সাদ্দাত পিয়াস পাটোয়ারী বলেন, “আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আমি নবীন ও অভিজ্ঞ সকল সদস্যকে সঙ্গে নিয়ে ক্লাবের ঐতিহ্য ও আদর্শ সমুন্নত রেখে সমাজসেবা, মানবিক কল্যাণ এবং যুব নেতৃত্বের বিকাশে কাজ করতে চাই। একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও গতিশীল ক্লাব গড়ে তোলাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।”

নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাধারণ সম্পাদক মোঃ
মোশাররফ হোসেন বলেন, “আমি বিশ্বাস করি, রোটারেক্ট কেবল একটি সংগঠন নয়; এটি নিজেকে গড়ে তোলার, নেতৃত্বের গুণাবলি বিকশিত করার এবং মানুষের পাশে দাঁড়ানোর একটি অনন্য প্ল্যাটফর্ম। তাই এই দায়িত্বে থেকে আমি ক্লাবের কার্যক্রমে ইতিবাচক অবদান রাখতে, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আন্তরিকভাবে কাজ করতে চাই।”

উল্লেখ্য, রোটারেক্ট আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের তরুণদের সংগঠন। রোটারি বর্ষ সাধারণত জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত চলে।

জনপ্রিয়

গণতন্ত্রের পূর্ণতা দিতে হবে কার্যকর সংসদে: জহির উদ্দিন স্বপন

হাবিপ্রবি রোটারেক্ট ক্লাবের নেতৃত্বে সাদ্দাত ও মোশাররফ

প্রকাশিত ১২:০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬