ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গণতন্ত্রের পূর্ণতা দিতে হবে কার্যকর সংসদে: জহির উদ্দিন স্বপন Logo ভারতের জেন-জি আন্দোলনে সংহতি জানালেন নাহিদ ইসলাম Logo কোনো এক উপজেলায় বিশেষ সুবিধা নয়, উন্নয়ন হবে সুষম: স্থানীয় সরকারমন্ত্রী Logo ডিম উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে নবম, চাহিদার চেয়ে বেশি উৎপাদন: বাকৃবির সেমিনারে বক্তারা Logo দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা Logo সংকটে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্প, উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ Logo ‎বাকৃবিতে দুই দিনব্যাপী বিআইই কার্নিভালের সমাপনী অনুষ্ঠিত Logo হাবিপ্রবি রোটারেক্ট ক্লাবের নেতৃত্বে সাদ্দাত ও মোশাররফ Logo সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ Logo ভারতের আন্দোলনকারীদের প্রতি নাহিদের সংহতি, ‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’
প্রযুক্তি ও প্রতিযোগিতার মিশ্রনে

‎বাকৃবিতে দুই দিনব্যাপী বিআইই কার্নিভালের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএসসি ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং (বিআইই) ডিগ্রির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিআইই কার্নিভালের সমাপনী এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দিনব্যাপী (৯ ও ১০ অক্টোবর) আয়োজিত ৮টি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারি কক্ষে এ পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রথমদিনের আয়োজনের অংশ হিসেবে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ৩ সদস্যবিশিষ্ট মোট ১৩টি দল অংশ নেয়। ‎দ্বিতীয় দিনের আয়োজনে ছিল লিসেনিং কম্পিটিশন, ইন্টিগ্রেশন বি, পাজেল সলভিং, বায়োলজি ট্রিভিয়া এবং দাবা প্রতিযোগিতা। এছাড়াও প্রোগ্রামকে আনন্দময় করতে ছিল পিলো পাসিং, শর্ট পিচ ক্রিকেট ম্যাচ। সমাপনী মুহূর্তকে আরও উৎসবমুখর করতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম দিনের প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হয় টিম সিএলপি। ২য় ও ৩য় স্থান অর্জন করে টিম গেঞ্জাম, ও আলফা সেঞ্চুরাই। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও দ্বিতীয় দিনের প্রতিযোগিতার প্রত্যেক সেগমেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের( সিএসএম) সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিএসএম বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. সাইদ ইফতেখার ইউসুফ, অধ্যাপক ড. মো. রাকিব হাসান, অধ্যাপক মো. মোস্তাগীজ বিল্লাহ্সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

আয়োজন সম্পর্কে অধ্যাপক ড. রাকিব হাসান বলেন, মাত্র দুই সপ্তাহের প্রস্তুতিতে এই আয়োজন, তারপরেও বেশ ভালোভাবেই সকলের প্রচেষ্টায় সফলভাবে সম্পূন্ন করতে পেরেছি। এই আয়োজনের উদ্যোগতা, স্বেচ্ছাসেবক টিম এবং ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থী সবাই কে ধন্যবাদ জানাতে চাই। পরবর্তীতে আরো বেশি স্পন্সর নিয়ে, বড় ফান্ডিং নিয়ে বৃহৎ পরিসরে আমাদের এই আয়োজন করা হবে।

কম্পিউটার সাইন্স এ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রধান সাইদ ইফতেখার ইউসুফ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন , প্রথম বারের মতো আমরা প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন করে সফল হয়েছি, আমরা শুরু করেছি ভবিষ্যতে আরো বড় পরিসরে করে এমন আয়োজন করা হবে।

জনপ্রিয়

গণতন্ত্রের পূর্ণতা দিতে হবে কার্যকর সংসদে: জহির উদ্দিন স্বপন

প্রযুক্তি ও প্রতিযোগিতার মিশ্রনে

‎বাকৃবিতে দুই দিনব্যাপী বিআইই কার্নিভালের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত ১২:০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬