ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

জাতীয় ডেস্ক: তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ফলে বাংলাদেশ সম্পর্কে আইপিইউর আগের ভুল ধারণা পুরোপুরি দূর হয়েছে। সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধিদলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সম্মেলনের অংশ হিসেবে গত ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন স্পিকার। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এই নতুন দায়িত্ব বুঝে নেন। ৩৭টি দেশের সদস্য নিয়ে গঠিত এই গ্রুপে বাংলাদেশের এই শীর্ষ পদপ্রাপ্তি দেশের সংসদীয় কূটনীতিতে এক বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

একই দিনে অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দ্বৈত সাফল্য আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

স্পিকারের নেতৃত্বে তানজানিয়া সফরকারী এই প্রতিনিধি দলে জাতীয় সংসদের হুইপ ও বেশ কয়েজন সংসদ সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াও স্পিকারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

এনসিটি: চুক্তি বাতিলের দাবিতে গণঅনশন

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

প্রকাশিত ১১:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬