ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কেইনের হাতেই কি উঠছে ব্যালন ডি’অর Logo বিদ্যুৎ-জ্বালানি সংকট কাটাতে ‘উই হ্যাভ এ প্ল্যান’: প্রতিমন্ত্রী Logo ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ Logo সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিলে শরিয়াহর প্রতিফলন চায় হেফাজত Logo সম্পত্তি হস্তান্তরের নতুন আইন নিয়ে কেন এত ‘বিরোধিতা’ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম Logo বিনিয়োগ আকর্ষণে হংকংয়ের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ Logo একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুললেন ৬ হাজার গ্রাহক Logo সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কবি নজরুল কলেজ শাখার ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দুর্গোৎসবের অনুষ্ঠানে নেচে আক্রমণের শিকার ঋতুপর্ণা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ১৩৩ বার পঠিত

গত মঙ্গলবার ওপার বাংলার শহর কলকাতায় আয়োজন করা হয় দুর্গোৎসবের কার্নিভ্যাল। সেখানে উপস্থিত ছিলেন টালিউড নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে নাচলেন, এরপরই পড়লেন ট্রোলিংয়ের মুখে পড়লেন নায়িকা।

এর আগে আসানসোলের একটি দুর্গোৎসবের কার্নিভালে নৃত্য প্রদর্শন করেন ঋতুপর্ণা। আর সেই নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চূড়ান্ত ট্রোলিংয়ের সম্মুখীন হলেন অভিনেত্রী।

ঋতুপর্ণার নাচের ভিডিওতে অনেকে আক্রমণ করে লেখেন, ‘নাচ করতে পারেন না কেন চেষ্টা করেন?’ অনেকে আবার লেখেন, ‘এর থেকে তো একজন বাচ্চাও ভাল নাচ করে’। যদিও এসব মন্তব্যের কোনো উত্তর দেননি ঋতুপর্ণা।

শুধু নাচের কারণেই নয়, এদিন দুর্গাৎসবের কার্নিভালে উপস্থিত ছিলেন তাদের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি; দুজনেরই সাক্ষাৎ হয় সেই গ্রাউন্ডে। মমতাকে প্রণাম করলেন ঋতুপর্ণা। তারও কিছু মুহূর্ত ছড়িয়ে পড়ে।

মমতা ব্যানার্জির সঙ্গে এক ফ্রেমে বন্দি হওয়া নিয়েও ঋতুপর্ণাকে কটাক্ষ করা হয়। ঋতুপর্ণার ছবি শেয়ার করে নিয়ে তার সরকারি অনুষ্ঠানে যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

এই প্রথম নয়, আরজি কর আবহে একাধিকবার ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছেন ঋতুপর্ণা। তিনি তিলোত্তমার বিচার চেয়ে শঙ্খধ্বনি করে একটি ভিডিও পোস্ট করেছিলেন। রাত দখলের সঙ্গে সঙ্গে প্রতিবাদে মুখর হয়ে শঙ্খধ্বনি করারও ডাক ছিল। সেই ডাকে সাড়া দিয়ে ঋতুপর্ণাও একটি শঙ্খ বাজানোর ভিডিও পোস্ট করেছিলেন। কিন্তু সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শুরু হয় ট্রোলিং। নেতিবাচক পরিস্থিতি দেখে ভিডিওটি মুছে ফেলেন ঋতুপর্ণা।

এরপর সশরীরে যোগ দিতে রাতদখলে যান ঋতুপর্ণা। সেখানে গো-ব্যাক স্লোগান ওঠে ঋতুপর্ণাকে ঘিরে। গাড়ি থেকে নামতেই অভিনেত্রীর দিকে ছোঁড়া হয় জুতা। চূড়ান্ত অপমানিত হয়ে সেখান থেকে ফিরে যান অভিনেত্রী।

জনপ্রিয়

কেইনের হাতেই কি উঠছে ব্যালন ডি’অর

দুর্গোৎসবের অনুষ্ঠানে নেচে আক্রমণের শিকার ঋতুপর্ণা

প্রকাশিত ১২:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪