পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে IEEE Day ২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) সকালে র্যালি, স্বাধীনতা চত্বরে কেক কাটা ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। IEEE পাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।
সকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, IEEE পাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চের উপদেষ্টা ড. টি. এইচ. এম. সুমন রশিদ ও মুহা. গালিব হাসান, কাউন্সিলর মো. আরিফুল ইসলাম এবং ব্রাঞ্চ চেয়ার নাহিদ খান। এ সময় সংশ্লিষ্ট ব্রাঞ্চের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রের ভার্চুয়াল ক্লাসরুমে একটি আলোচনা সভা ও দুটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ‘Power System Analysis and Research Using PSS®E and DIgSILENT PowerFactory’ শীর্ষক বিষয় উপস্থাপন করেন আহসান হাবিব শাকিল। তিনি এফএস এনার্জি বাংলাদেশের পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার এবং মালয়েশিয়াভিত্তিক নর্থ কনসাল্ট ইঞ্জিনিয়ারিংয়ের (NCE) সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করছেন।
অন্য সেমিনারে ‘Research Roadmap: A Light into the Dark Ocean’ শীর্ষক বিষয় উপস্থাপন করেন মো. ওমর ফারুক। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত।
সেমিনার দুটিতে পাওয়ার সিস্টেম বিশ্লেষণ, গবেষণার বিভিন্ন দিক এবং গবেষণায় এগিয়ে যাওয়ার সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিদ্যুৎব্যবস্থা বিশ্লেষণ ও গবেষণার বিষয়ে ধারণা লাভের সুযোগ পান।
সর্বশেষ সংবাদ
পাবিপ্রবিতে IEEE Day ২০২৬ উদ্যাপন, অনুষ্ঠিত দুই সেমিনার
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত ০৮:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- ১০ বার পঠিত
জনপ্রিয়


































