ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা

ধর্ম ডেস্ক: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এই সংবর্ধনা জানানো হয়। বিশ্বমঞ্চে দেশের জন্য এই গৌরব অর্জন করায় বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় কয়েক ধাপের বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিনিধি চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেন হাফেজ হিরা।

বিমানবন্দরের সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান আহমেদ এবং যুগ্মসচিব আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় বিশ্বজয়ী হাফেজের সঙ্গে তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকার মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মাসুম ফয়েজীও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন এবং সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বিশ্বমঞ্চে প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হাফেজ হিরাকে নগদ ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, সম্মাননা ট্রফি, ওমরাহ প্যাকেজ ও স্বর্ণের বার প্রদান করা হয়েছে।

জনপ্রিয়

এআই নিয়ন্ত্রণে ‘ইমার্জেন্সি ব্রেক’ চান মাইক্রোসফট প্রধান নাদেলা

বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা

প্রকাশিত ০১:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬