পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) চড়ুইসহ বিভিন্ন প্রজাতির পাখি ও কবুতরের নিরাপদ আবাসস্থল তৈরিতে উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউল্লাহ ও দপ্তর সম্পাদক ইনজামামুল হক। তাঁদের উদ্যোগে ক্যাম্পাসের প্রায় ১০টি গাছে পাখিদের বসবাসের উপযোগী বিশেষ আবাসস্থল স্থাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল হলেই বিভিন্ন ভবন ও গাছে দেখা মেলে চড়ুই, কবুতরসহ নানা প্রজাতির পাখির। তবে নিরাপদ আবাসস্থলের অভাবে পাখিগুলোকে বিভিন্ন ভবনের ভেতরে আশ্রয় নিতে কিংবা গাছে অবস্থান করতে দেখা যায়। পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ভাবনা থেকেই এ উদ্যোগ নেন ছাত্রদলের এই দুই নেতা।
নিজেদের উদ্যোগ ও দায়িত্বে তাঁরা ক্যাম্পাসের প্রায় ১০টি গাছে পাখিদের থাকার উপযোগী বিশেষ আবাসস্থল স্থাপন করেন। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে পাখিদের নিরাপদে বসবাসের সুযোগ তৈরি হবে এবং ক্যাম্পাসের জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ বিষয়ে পাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউল্লাহ বলেন, ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছোট হওয়ায় পাখিদের জন্য পর্যাপ্ত নিরাপদ আবাসস্থল নেই। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা পাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে সম্ভব হলে এসব পাখির জন্য খাবারের ব্যবস্থাও করব।’
দপ্তর সম্পাদক ইনজামামুল হক বলেন, ‘পাখিরাও আমাদের পরিবেশ ও প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির পাখির বিচরণ থাকলেও তাদের নিরাপদে থাকার উপযুক্ত জায়গার অভাব রয়েছে। সেই চিন্তা থেকেই আমরা পাখিদের জন্য আবাসস্থল তৈরির উদ্যোগ নিয়েছি। আমরা চাই, পাখিরা যেন ক্যাম্পাসে নিরাপদে থাকতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অন্যরাও পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসবেন বলে আশা করি।’
এ সময় উপস্থিত ছিলেন পাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফসিউল হক ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাহফিমুল হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা তাদের বক্তব্যে ছাত্রদলের নেতাদের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে পাবিপ্রবি ছাত্রদল পরিবেশ বান্ধব আরও বড় ধরনের ভূমিকা রাখবে এই আশা ব্যাক্ত করেন।পরিবেশবান্ধব এ উদ্যোগ ক্যাম্পাসে পাখিদের নিরাপদ বিচরণ ও বসবাসের পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে আশা করছেন পাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।
সর্বশেষ সংবাদ
পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদল নেতা
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত ১১:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- ১৩ বার পঠিত
জনপ্রিয়































