ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোয় গুরুত্ব Logo চকবাজার মার্কেটের আগুন ব্যাগের গুদাম থেকে: ডিএসসিসি প্রশাসক Logo নারীদের উন্নয়নে যোগাযোগের সক্ষমতা বাড়ানোর তাগিদ ববি হাজ্জাজের Logo সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত Logo আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত ধাপে ধাপে পূরণ করতে চায় সরকার Logo রিয়াদগামী ফ্লাইট বাতিল: ‘বিকল্প বিমানবন্দরে’ খরচের ধাক্কায় প্রবাসীরা Logo কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’ অনুষ্ঠিত Logo জাবিতে ‘ধ্বনি’র প্রতিষ্ঠার ৩ দশক উপলক্ষে ‘ত্রিংশ’ অনুষ্ঠিত Logo পাবিপ্রবির লেকে ১৪টি পাতি সরালি হাঁস অবমুক্ত করল পাখিপ্রেমীরা Logo নভেম্বরে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর তোড়জোড়

১০ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত )মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় উৎসব উপলক্ষে আগামী ১৮ থেকে ২২ অক্টোবর এবং ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে ছুটির আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) এবং ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি ভোগ করবেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৯ থেকে ২২ অক্টোবর এবং ২৫ অক্টোবর বন্ধ থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অফিস কার্যক্রমও মোট ৯ দিন বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরি কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী ছুটি সমন্বয়ের লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোয় গুরুত্ব

১০ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

প্রকাশিত ১১:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬