ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাহিবজাদার হ্যাটট্রিক ফিফটি ছাপিয়ে মেন্ডিসের অপরাজিত ৮৭ Logo রাশিয়া, ইরান ও এআই এর হুমকি নিয়ে যুক্তরাজ্যকে গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা Logo মানসিক স্বাস্থ্যকে মন্ত্রণালয়ের আওতায় রেখে অগ্রগতি সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন  Logo ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা Logo শরতের আবহে জাবিতে নবীনবরণ, নাট্যোৎসবে ‘বিধিবাম’ মঞ্চায়িত Logo দশ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় Logo ধর্মীয় ‘স্পর্শকাতর’ স্ট্যাটাস-মিম, জাবি শিক্ষার্থীকে ২ হাজার টাকা জরিমানা প্রশাসনের Logo ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির Logo প্রজনন স্বাস্থ্যে নতুন প্রযুক্তির সূচনায় হাত মেলাল গুগল ও ফ্লো

ধর্মীয় ‘স্পর্শকাতর’ স্ট্যাটাস-মিম, জাবি শিক্ষার্থীকে ২ হাজার টাকা জরিমানা প্রশাসনের

ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ধর্মীয় ‘স্পর্শকাতর’ স্ট্যাটাস ও মিম প্রকাশের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী বন্ধন কুমার মন্ডলকে ২ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে তাকে সতর্ক করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সিন্ডিকেটের বিশেষ সভার ৩২ নম্বর আলোচ্যসূচির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী বর্ধন কুমার মণ্ডল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্পর্শকাতর স্ট্যাটাস ও মিম প্রকাশ করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বর্ধন কুমার মণ্ডল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৩(৩)(ক) ও (খ) অনুযায়ী তাকে ২ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য তাকে সতর্ক করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর বন্ধন কুমার মন্ডল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্মীয় কটুক্তিমূলক ফেসবুক পোস্ট ও মিমস শেয়ার করেন। পরে ধর্মীয় উস্কানি ছড়ানোর অভিযোগ তুলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগপত্র দেন একদল শিক্ষার্থী।

জনপ্রিয়

সাহিবজাদার হ্যাটট্রিক ফিফটি ছাপিয়ে মেন্ডিসের অপরাজিত ৮৭

ধর্মীয় ‘স্পর্শকাতর’ স্ট্যাটাস-মিম, জাবি শিক্ষার্থীকে ২ হাজার টাকা জরিমানা প্রশাসনের

প্রকাশিত ১০:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬