ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাংবাদিকতায় বিনিয়োগ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও বিকল্প আয়: মেন্টর যখন টিআইকে Logo ৫২ বছর বয়সে স্নাতক ডিগ্রি, কুয়েতে প্রশংসায় ভাসছেন প্রবাসী Logo চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস Logo ওদের মুখের হাসিই আমার যন্ত্রণা দূর করে: রাশমিকা Logo সিসা দূষণ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী Logo দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা Logo বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নিতে নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo বিমান সচিব হলেন নূরুন্নাহার চৌধুরী Logo অপারেশন ক্লিনহার্ট চালুর কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় ডেস্ক: ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে দেশের প্রতিটি নাগরিক ও পরিবারকে সপ্তাহে দুই দিন নির্দিষ্ট সময় ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। ডেঙ্গুরোধী টিকার কার্যকারিতা সীমিত হওয়ায় মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর তিনি বেশি জোর দেন।

বার্তায় প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে প্রাণ হারাচ্ছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে এই স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি বলেন, ঘরের আনাচকানাচে এবং রাস্তাঘাটে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে থাকে। এসব প্রজননস্থল সফলভাবে পরিষ্কার করতে পারলে ডেঙ্গু প্রতিরোধ আরও সহজ হবে।

ঐতিহাসিক বিভিন্ন অর্জনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষ সফলভাবে সম্পন্ন করেছে। সম্মিলিতভাবে বড় বড় ঐতিহাসিক অর্জন সম্ভব হলে দেশের অন্যান্য সমস্যাও সমাধান করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। সরকার জনগণকে সঙ্গে নিয়ে যৌথভাবে দেশের সব সংকট মোকাবিলা করতে চায় বলে তিনি জানান।

শিক্ষার্থী ও যুবসমাজকে এই কার্যক্রমে যুক্ত করার বিষয়ে তিনি জানান, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এছাড়া বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন সংগঠনের প্রায় ৪০ লাখ সদস্য রয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে।

সবশেষে ডেঙ্গুর অভিশাপ থেকে দেশবাসীকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি সরকার তখনই সফল হয় যখন তারা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুতে আক্রান্ত বহু মানুষের প্রাণহানি রোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

সাংবাদিকতায় বিনিয়োগ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও বিকল্প আয়: মেন্টর যখন টিআইকে

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

প্রকাশিত ১০:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬