ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিজনেস ক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান রোহান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের স্বপ্নীল পোদ্দার।

১৪ অক্টোবর প্রকাশিত এ কমিটিতে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সম্মতিতে ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সাদাত বিন কবির, সৌরভ কর্মকার ও তামিম জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত মিত্র, মো. নাশির হোসেন, সাফায়েত হোসেন, পিয়াশ সরকার ও মো. জুয়েল রানা;, সাংগঠনিক সম্পাদক মো. মনির আলী এবং সহসাংগঠনিক সম্পাদক রুকাইয়া রহমান রুকু ও মাহবুবুল হাসান।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান রোহান বলেন, ‘বিজনেস ক্লাবকে সুপরিকল্পিত ও সময়োপযোগী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের ব্যবসায়িক চিন্তাভাবনা, নতুনত্ব ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্ব বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ক্লাবকে গড়ে তুলতে চাই।’

সাধারণ সম্পাদক স্বপ্নীল পোদ্দার বলেন, ‘ক্লাবকে আরও সক্রিয়, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে চাই। এ লক্ষ্যে বিজনেস সেমিনার, ওয়ার্কশপ, বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতায় শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।’

জনপ্রিয়

জয়রথে মোহামেডান, ছুটছে কিংসও

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

প্রকাশিত ১০:২৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬