ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ

জাতীয় ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়নের উদ্যোগের অংশ হিসেবে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী কোচ দেশে এসে পৌঁছেছে। ১৬ অক্টোবর দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে। ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে রওনা হয়ে গেদে চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষ করে কোচগুলো দর্শনা স্টেশনে পৌঁছায়। গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে এই কোচগুলোর যাত্রা শুরু হয়েছিল।

দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন এবং কাস্টমস ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হচ্ছে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা এবং প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া শেষে এগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে। এই কোচগুলো হস্তান্তরের সময় রেলওয়ের পাকশী বিভাগীয় ও দর্শনা স্টেশনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সরকার ব্রডগেজ রেলকোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেড নামের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। পরবর্তীতে ২০২৫ সালের ১১ নভেম্বর সেই চুক্তিটি সংশোধন করা হয়। এই চুক্তির আওতায় মোট ২০০টি ব্রডগেজ রেলকোচ সংগ্রহ করার কথা রয়েছে এবং প্রথম চালানে চার ধরণের ১৮টি কোচ দেশে এলো। প্রথম চালানে আসা কোচগুলোর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, ৩টি এসি চেয়ার, ২টি এসি স্লিপার এবং ২টি এসি পাওয়ার কার।

নতুন আসা পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের বিশেষ ব্যবস্থা রয়েছে। চুক্তি অনুযায়ী ভারত থেকে পর্যায়ক্রমে আরও ১৮২টি কোচ বাংলাদেশে আসার কথা রয়েছে। রেলওয়ের বহর সমৃদ্ধ করার এই পদক্ষেপ দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও যাত্রীবান্ধব করবে।

জনপ্রিয়

জয়রথে মোহামেডান, ছুটছে কিংসও

ভারত থেকে এলো ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ

প্রকাশিত ০৫:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬