ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo ‘হাদি হত্যা’ নিয়ে মন্তব্য করে বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo পে-স্কেলের জন্য বাজেটে বরাদ্দ কত হতে পারে? Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

খেলনা পিস্তল দিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়ে আটক ৩

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতির ব্যর্থ চেষ্টার পর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে তিনজন। পুলিশ বলছে, আত্মসমর্পণ করা তিন ডাকাতের মধ্যে একজন তরুণ, তার নাম মো. লিয়ন মোল্লা নিরব (২২)।

অন্য দুজন কিশোর, তাদের বয়স ১৬ বছর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এ কথা জানান।

তিনি জানান, রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে যৌথ বাহিনীর হাতে আত্মসমর্পণ করা তিন ডাকাত কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাদের কাছ থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে এর মধ্যে চারটি পিস্তল আছে, সম্ভবত খেলনা, তবু যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া চাকুও উদ্ধার হয়েছে।

জিজ্ঞাসাবাদে তিনজন তাদের নাম বলেছে। নামগুলো সঠিক কি না যাচাই-বাছাই করা হচ্ছে।

ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় সাড়ে তিন ঘণ্টা জিম্মি রাখার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করে। এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকের দ্বিতীয় তলায় ঢুকে পড়ে।

তারা যখন সিঁড়ি দিয়ে ব্যাংকে ঢোকে, তখন নিচে অন্যান্য লোকজন ও ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে যান। সঙ্গে সঙ্গে কয়েকজন ব্যবসায়ী ও লোকজন ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার একমাত্র সিঁড়ির মুখে থাকা কলাপসিবল গেট বন্ধ করে দেন। এরপরই ব্যাংকের ভেতরে থাকা ডাকাতরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে তখনই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ব্যাংকটি ঘিরে ফেলেন। পরে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে অবস্থান নেয়। তখন ব্যাংকের ভেতরে কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন স্টাফ জিম্মি হয়ে পড়েন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনার বিস্তারিত জিম্মি থাকা ব্যক্তিদের কাছে জানার চেষ্টা চলছে।

জনপ্রিয়

বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের

খেলনা পিস্তল দিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়ে আটক ৩

প্রকাশিত ০৯:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪